Advertisement Placeholder

নিউইয়র্কে বিএনপির ৩ কমিটির নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ২৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে বিএনপির ৩ কমিটির নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন

নির্বাচনে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদসহ নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নিউইয়র্ক স্টেট, নিউইয়র্ক মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির নির্বাচন ২১ এপ্রিল রবিবার অনুষ্ঠিত হলো। সম্প্রীতির বন্ধনে গোপন ব্যালটে বিপুল উৎসাহে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানালেন বিজিতরা। এমনকি নিউইয়র্কে বসবাসরত বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদও বিজয়ীদেরকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় বলেছেন, বিএনপি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রয়েছে। নিউইয়র্কে বিএনপির নেতা-কর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন সম্পন্নে যে উদাহরণ তৈরী করলেন সেই পথ বেয়েই বাংলাদেশে বহুল প্রত্যাশিত নির্বাচনের পথ সুগম হবে।
নিউইয়র্ক স্টেট বিএনপির প্রধান নির্বাচন কমিশনার কাউসার আহমেদ ফলাফল ঘোষণার সময় জানান, প্রার্থী এবং ভোটারেরা অভূতপূর্ব সহযোগিতা দেয়ায় সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সম্ভব হলো। কুইন্সের লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে অনুষ্ঠিত এ নির্বাচনে বিজয়ীরা হলেন সভাপতি-মো. অলিউল্লাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক-সাইদুর রহমান সাঈদ, সিনিয়র সহ-সভাপতি-জসিমউদ্দিন ভিপি, যুগ্ম সাধারণ সম্পাদক-আরিফুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক-রইস উদ্দিন। উল্লেখ্য, এই ৫টি আসনেই ভোট গ্রহণ করা হয়। ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্য আমিনুল ইসলাম চৌধুরী, নীরা রাব্বানী এবং মাহবুবুর রহমান মুকুল সেখানে ছিলেন।
নিউইয়র্ক মহানগর দক্ষিণের ভোট গ্রহণ করা হয় কুইন্সের লং আইল্যান্ড সিটিতে ফাইভ স্টার হোটেলের মিলনায়তনে। টানটান উত্তেজনায় অনুষ্ঠিত এ নির্বাচনে বিজয়ীরা হলেন সভাপতি-হাবিবুর রহমান সেলিম রেজা, সিনিয়র সহসভাপতি-মো. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক-বদিউল আলম, যুগ্ম সম্পাদক-আব্দুল মান্নান হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক-আলমগীর হোসেন মৃধা। প্রধান নির্বাচন কমিশনার এমলাক হোসেন ফয়সল আরো জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রার্থী ও ভোটারেরা সহযোগিতা দিতে কোনই কার্পণ্য করেননি। এটাই ছিল মূল চেতনা গণতান্ত্রিক অভিযাত্রায়। ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্য আরিফ চৌধুরী, মো. নাসিরউদ্দিন এবং জোহরা বেগম সেখানে ছিলেন।
লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয় মহানগর উত্তর বিএনপির নির্বাচন। এতে বিজয়ীরা হলেন সভাপতি-আহবাব হোসেন চৌধুরী খোকন, সিনিয়র-সহ সভাপতি-কাজী আমিনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক-ফয়েজ আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক-আনোয়ার জাহিদ, সাংগঠনিক মোহাম্মদ শাহীন চৌধুরী। প্রধান নির্বাচন কমিশনার ড. মো. নূরল আমিন মিয়া পলাশ জানান, বহুল প্রত্যাশিত নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার পুরো কৃতিত্ব হচ্ছে প্রার্থী এবং ভোটারগণের। ফলাফলকেও বিজিতরা স্বাগত জানিয়ে গণতন্ত্রের ইতিহাসে উজ্জ্বল একটি দৃষ্ঠান্ত স্থাপন করেছেন সকলে। ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্য জাফর তালুকদার, মো. বাচ্চু মিয়া এবং এ আর মাহবুবুল হক সেখানে ছিলেন।
বিএনপির ৩ কমিটির এই নির্বাচনী ফলাফল ঘোষণার পরই বিজয়ীরা জড়ো হন জ্যাকসন হাইটসে। সেখানে সকলে সংকল্প ব্যক্ত করেছেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জাতিসংঘ, কংগ্রেস, স্টেট ডিপার্টমেন্টের সমর্থন আদায়ের দেন-দরবার জোরদার করা হবে। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদও বিজয়ীদেরকে অভিনন্দন জানান এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ায় নির্বাচন কমিশনের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট এবং মিল্টন ভূ’ইয়া, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা শরাফত হোসেন বাবু, গোলাম ফারুক শাহীন, এম এ বাতিন, নিউইয়র্ক স্টেট বিএনপির নেতা কাজী আসাদ উল্লাহ এবং আনিসুর রহমানও ছিলেন বিজয়ীদের অভিনন্দন সমাবেশে।
উল্লেখ্য, ৩টি নির্বাচনেই সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন লন্ডন থেকে আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার