
বিশ্ব ডেস্ক | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | ৯৫ বার পঠিত | পড়ুন মিনিটে

তিন দিনের সফরে সোমবার (২২ এপ্রিল) পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সফরের প্রথম দিনই ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন তিনি। খবর আল-জাজিরা।
গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এটিই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফর।
চলতি বছরের শুরুতে ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল।
কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এ কারণে ইব্রাহিম রাইসির এ সফর বিশেষ কারণে উল্লেখযোগ্য।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে দুই রাষ্ট্রনেতার মধ্যে কার্যকর আলোচনা হয়েছেন। বিশেষ করে বাণিজ্য ও যোগাযোগ নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে।



