Advertisement Placeholder

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, সব আরোহী নিহত

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, সব আরোহী নিহত

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় মাঝ আকাশে নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হেলিকপ্টার দুটির সব আরোহী নিহত হয়েছে।

রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর একটি অনুষ্ঠানের মহড়ার সময় হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়। দেশটির লুমাত শহরে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের খবরে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মহড়ার জন্য বেশ কয়েকটি হেলিকপ্টার উড্ডয়নের পরই দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এরপরই হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায়।
জানা গেছে, দুটি হেলিকপ্টার দুটিতে অন্তত ১০ জন ক্রু ছিলেন। তাদের সকলেই নিহত হয়েছেন। সূত্র: বিবিসি

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার