Advertisement Placeholder

ইসরায়েলের বর্বর হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ হাজার ৪৮৮

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ২৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসরায়েলের বর্বর হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ হাজার ৪৮৮

ইসরায়েলের বর্বর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৮৮ জনে।

সোমবার নিয়মিত আপডেটে এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গাজায় ইসরায়েলিদের হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৭৭ হাজার ৬৪৩ জন আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ৬৮ জন।
গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার পরপরই গাজায় হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা।

তাদের হামলায় ছোট্ট এ উপত্যকায় ৩৪ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পাশাপাশি হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে।

সূত্র : আল-জাজিরা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার