Advertisement Placeholder

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : বন্ধের বিস্তারিত পরিকল্পনা সেরে ফেলেছেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক   |   রবিবার, ০৫ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : বন্ধের বিস্তারিত পরিকল্পনা সেরে ফেলেছেন ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি এই পরিকল্পনা প্রকাশ করতে চান না।

নাম না প্রকাশ করার শর্তে ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র ডেইলি টেলিগ্রাফকে এ পরিকল্পনার কথা জানিয়েছেন। যুক্তরাজ্যের এই পত্রিকার বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসও এ খবর প্রকাশ করেছে।

ইউক্রেন যুদ্ধের বিষয়ে সূত্রটি বলেছে, ‘এ নিয়ে পরিকল্পনা আছে। তবে এ নিয়ে তিনি (ট্রাম্প) টেলিভিশন বিতর্কে অংশ নিতে যাচ্ছেন না।

সূত্রটির মতে, মার্কিন ভোটারদের মন জয়ে ট্রাম্প একটি সাধারণ বার্তা দিতে চান। আর সেটা হলো তিনি এই যুদ্ধের ইতি টানবেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার