
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১০ মে ২০২৪ | প্রিন্ট | ৮১ বার পঠিত | পড়ুন মিনিটে

সোনালী এক্সচেঞ্জ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বোনাসের সাথে সোনালী এক্সচেঞ্জের নিজস্ব বোনাস যোগ হবার পর প্রতি ডলারের মূল্য এখন ১২০ টাকা। ৮ মে থেকে যারা বাংলাদেশে স্বজনের কাছে টাকা পাঠাচ্ছেন তারা এ সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংক ঘোষিত ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট অনুসারে এ ব্যবস্থা বহাল হওয়ায় পুনরায় সোনালী এক্সচেঞ্জের প্রতি প্রবাসীদের দৃষ্টি প্রসারিত হয়েছে।
উল্লেখ্য, বেশ কমাস প্রতিষ্ঠানটির রেট বাজারের তুলনায় কিছুটা কম থাকায় রেমিটেন্সকারিরা অন্যত্র গমন করেন। বর্তমানে রেট বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় এই কোম্পানীর মাধ্যমে প্রবাসীরা আবারো রেমিটেন্সে আগ্রহী হবেন বলে আশা করাস হচ্ছে। উল্লেখ্য, সোনালী এক্সচেঞ্জে রেমিটেন্স করতে ফি লাগেনা। এরফলে বৈধপথে রেমিটেন্সে আগ্রহ উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে বলে আশা করা হচ্ছে।



