Advertisement Placeholder

বাংলাদেশের ফুচকা দ্য বেস্ট : ডোনাল্ড লু

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশের ফুচকা দ্য বেস্ট : ডোনাল্ড লু

ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। সফরের প্রথম দিন মঙ্গলবার বাংলাদেশি ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিয়েছেন লু। ফুচকা খেয়ে লু বলেছেন, ‘বাংলাদেশের ফুচকা ইজ দ্য বেস্ট।’

মঙ্গলবার (১৪ মে) রাতে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজে ২২ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। ওই ভিডিওতে দেখা যায়, ডোনাল্ড লু ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিচ্ছেন। এ সময় তার পাশে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সেলিব্রিটি শেফ রহিমা সুলতানার ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিয়েছেন তারা। এ সময় ডোনাল্ড লু ও রাষ্ট্রদূত পিটার হাস সমবেত কণ্ঠে বলেন, ‘বাংলাদেশের ফুচকা ইজ দ্য বেস্ট।’

দুই দিনের সফ‌রে ১৪ মে দুপু‌রে ঢাকায় পৌঁছান ডোনাল্ড লু। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার ঢাকায় এলেন লু। ঢাকা বিমানবন্দরে লু-কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

সফরের শুরুতে ঢাকায় গুলশানে পিটার হাসের বাসায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন লু। পরে রাতে লু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশভোজে যোগ দেন।

সফরের দ্বিতীয় দিন বুধবার লু প্রথমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এবং পরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার