Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক:   |   শুক্রবার, ১৭ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে অবশ্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা।

বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়ে যান তারা। শুক্রবার ভোরে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, টেক্সাসের হিউসটনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছে বাংলাদেশ দল। দলের প্রথম ব্যস্ততা শুরু হবে বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আগামী ২১ মে, ২৩ এবং ২৫ মে তিনটি টি-টোয়েন্টি হবে তাদের বিপক্ষে।

এরপর বিশ্বকাপের আগে ভারত ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দু’টি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে তারা। বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল।
আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার