Advertisement Placeholder

বার্সেলোনার নতুন জার্সি উন্মোচন

স্পোর্টস ডেস্ক:   |   শনিবার, ০৪ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বার্সেলোনার নতুন জার্সি উন্মোচন

বার্সেলোনার স্পন্সর বদলে গেছে। বদলে গেছে জার্সির রঙ-ডিজাইন। আগামী মৌসুমে বার্সা ঘরের মাঠে স্পোটিফাই লেখা জার্সি পরে খেলবে। রঙ হবে গত মৌসুমের জার্সির চেয়ে কিছুটা অন্যরকম।

অলিম্পিক আয়োজনের ৩০ বছর পূর্তির সঙ্গে মিল রেখে জার্সির বিশেষ ওই ডিজাইন করা হয়েছে। ১৯৯২ সালে বার্সেলোনায় অলিম্পিকের আসর বসেছিল। ওই আসরে বার্সার জার্সির রঙ ছিল এমনই।

জার্সির ডিজাইন নিয়ে বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, বার্সেলোনায় অনুষ্ঠিত অলিম্পিক থেকে উৎসাহিত হয়ে জার্সির নতুন ডিজাইন করা হয়েছে। নতুন জার্সি ‘জাগ্রত শিখা’ স্লোগানের ঐতিহ্য ফিরিয়ে আনবে বলেও জানানো হয়েছে।

বার্সেলোনার জার্সির ডিজাইন করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি। স্পেন ও অন্যান্য দেশের নাইকি স্টোরে জার্সিটি পাওয়া যাবে বলেও জানানো হয়েছে। জার্সির জন্য যুক্তরাজ্যে দাম ধরা হয়েছে ৭৪.৯৫ পাউন্ড বা ৮ হাজার ৩৫০ টাকা। যুক্তরাষ্ট্রে দাম ৯৪.২৩ ডলার বা ৮ হাজার ৩৪৩ টাকা।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার