Advertisement Placeholder

সাকিবের ক্যান্সার হাসপাতাল : নিউইয়র্কে তহবিল সংগ্রহের অনুষ্ঠান ৮ জুন

বিশেষ সংবাদদাতা   |   শুক্রবার, ২৪ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাকিবের ক্যান্সার হাসপাতাল : নিউইয়র্কে তহবিল সংগ্রহের অনুষ্ঠান ৮ জুন

ক্যান্সার ফাউন্ডেশন।

ক্রিকেটে বিশ্বসেরা অ্যলরাউন্ডার সাকিব আল হাসানের উদ্যোগে বাংলাদেশে ‘সাকিব আল হাসান ক্যান্সার হাসপাতাল নির্মাণ’ প্রকল্পের জন্যে ৮ জুন শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে তহবিল সংগ্রহের অনুষ্ঠান হবে। ‘প্রথম টি-২০ বিশ্বকাপ’ প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার সময়েই তহবিল সংগ্রহের এ অনুষ্ঠান করছেন সাকিব। এটি হবে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় সেন্ট জোন্স ইউনিভার্সিটির একটি বলরুমে।

ইতিমধ্যেই এ অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র বিতরণের কাজ শুরু করেছেন সাকিবের ঘনিষ্ঠজনেরা। তাদের অন্যতম ‘শো-টাইম মিউজিক’র কর্ণধার আলমগীর খান আলম এ সংবাদদাতাকে জানান, অর্থের অভাবে যারা ক্যান্সারের চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্যেই মূলত: কাজ করবে এই হাসপাতাল। ইতিমধ্যেই প্রবাসীদের মধ্যে এ অনুষ্ঠান ঘিরে বেশ আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। উল্লেখ্য, গতবছর নিজের জন্মদিন অর্থাৎ ২৪ মার্চ ঢাকায় আনুষ্ঠানিকভাবে ‘সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয়েছে। সেই ফাউন্ডেশনের ব্যানারেই হাসপাতাল প্রতিষ্ঠার জন্যে নিউইয়র্কে তহবিল সংগ্রহের এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ক্যান্সার ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে জানানো হয়েছে যে, বিশ্বমানের চিকিৎসা সেবা দরিদ্র রোগীরা এই হাসপাতালে বিনা ফি-তে পাবে। আর এমন একটি মহৎ কাজে তিনি উদ্বুদ্ধ হয়েছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে তার শশুর-শ্বাশুড়ি ইন্তেকাল করায়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার