Advertisement Placeholder

আইসিসির স্বীকৃতি পেল যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট

স্পোর্টস ডেস্ক:   |   মঙ্গলবার, ২৮ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইসিসির স্বীকৃতি পেল যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট

এ পর্যন্ত একটি আসর হয়েছে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি)। আমেরিকার ফ্ল্যাগশিপ এই টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় মৌসুম মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক পরপরই। এর আগেই আইসিসির স্বীকৃতি পেল এই যুক্তরাষ্ট্রের ফ্ল্যাগশিপ এই টি-টোয়েন্টি লিগ। এখন থেকে আইপিএল, বিপিএলের মত এই টুর্নামেন্টও লিস্ট ‘এ’ স্ট্যাটাসের মর্যাদা পাবে।

ঐতিহাসিক এই ঘোষণায় সহযোগী দেশের বোর্ড পরিচালিত দ্বিতীয় লিগ হিসেবে এটি লিস্ট ‘এ’ ক্যাটাগরিভুক্ত হতে যাচ্ছে। তাদের আগে এই বছর লিস্ট ‘এ’ ক্যাটাগরিতে নাম লিখিয়েছে আরেক সহযোগী সদস্য আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি।

লিস্ট ‘এ’ স্ট্যাটাস পাওয়ার সঙ্গে সঙ্গে এখন টুর্নামেন্টটি দল বাড়ানোরও চিন্তা ভাবনা করছে। যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে জনপ্রিয় করতেই এমন উদ্যোগ। বর্তমানে দল রয়েছে ৬টি। আগামী কয়েক বছরে সেটি ১০ দলে বাড়ানোর পরিকল্পনা। তাতে বাড়বে ম্যাচের সংখ্যাও। ২০২৩ সালের আসরে ১৯টি ম্যাচ হয়েছে। আগামী বছর ৩৪-এ উন্নীত করতে চায় আয়োজকরা। এই মৌসুমের জন্য ম্যাচ থাকছে ২৫টি।

নতুন স্বীকৃতি পাওয়া এই ফ্রাঞ্চাইজি লিগে খেলতে যাবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে তিনি খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। বিশ্বকাপের পর ৫ জুলাই থেকে শুরু হবে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় মৌসুম।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার