Advertisement Placeholder

‘নিউকার্ক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’র নতুন কমিটির অভিষেক

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   রবিবার, ০২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ২৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘নিউকার্ক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’র নতুন কমিটির অভিষেক

কম্যুনিটিভিত্তিক সম্প্রীতির বন্ধন সুসংহত রাখার পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে নিবেদিত থাকার সংকল্পে প্রতিষ্ঠিত নিউইয়র্ক সিটির ব্রুকলীনে ‘নিউকার্ক ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’র নতুন কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠান মঙ্গলবার সম্পন্ন হয়েছে।

কবির বেকারিতে মনির হোসেনের সভাপতিত্বে এবং মিজানুর রহমান মানিক চেয়ারম্যানের পরিচালনায় ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির নবগঠিত কমিটির এ পরিচিতি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা এমদাদুল হক কামাল, নোয়াখালী সোসাইটির সেক্রেটারী ইউছুফ জসিম, বাংলাদেশি আমেরিকান সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি শহীদ উল্লাহ কাইছার, নিউকার্কের প্রবীণ প্রবাসী আবু তাহের, বেলাল মসজিদের খাদেম আলী আক্কাস, বিশিষ্ট সংগঠক মিজানুর রহমান মানিক। এ সময় সকলের সহযোগিতা কামনা করে নতুন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন এবং নতুন কমিটির সেক্রেটারী কাউসার আলমও বক্তব্য রাখেন। এরপর ফ্রেন্ডস এন্ড ফেমেলীর ত্যাগী সদস্যরা নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করেন বিপুল করতালির মধ্যে।

Newkirk-1 president

পরিচিতি সভায় নিউকার্ক এলাকার নেতৃস্থানিয়রাও উপস্থিত ছিলেন। অভিষিক্ত কর্মকর্তারা হলেন সভাপতি-মনির হোসেন, সিনিয়র সহ সভাপতি- আকরাম উদ্দীন বাদল, সহ-সভাপতি মাহবুবুল আলম, মো. হক রাসেল এবং কাজী ইউছুফ, সেক্রেটারী-কাউসার আলম, জয়েন্ট সেক্রেটারী আবদুল আজিজ এবং হুমায়ুন কবির, ক্যাশিয়ার-শাহ আলম, সাংগঠনিক সম্পাদক-বাদল ভুইয়া,সহ-সাংগঠনিক সম্পাদক বাবলু ভাই, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক-আলমগীর হোসেন, প্রচার সম্পাদক -হানিফ ভুইয়া, আপ্যায়ন সম্পাদক- ইউছুফ মিঝি। নির্বাহী সদস্যরা হলেন মোশাররফ হোসেন জাহাংগীর , শাহাজান সিরাজী, মিজানুর রহমান মানিক, কামাল উদ্দীন, আবদুল লতিফ, জাকির মজুমদার , সিরাজুল হক জামাল প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার