Advertisement Placeholder

আগ্নেয়াস্ত্র মামলায় বাইডেনপুত্র হান্টারের বিচার শুরু

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ০৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আগ্নেয়াস্ত্র মামলায় বাইডেনপুত্র হান্টারের বিচার শুরু

ফৌজদারি মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পরপরই এবার শুরু হয়েছে বন্দুক কেনা সংক্রান্ত মামলায় প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিচার।

গতকাল সোমবার ডেলাওয়ার রাজ্যের ফেডারেল আদালতে এই বিচার শুরু হয়েছে। দেশটিতে দায়িত্বে থাকা অবস্থায় কোনও প্রেসিডেন্টের সন্তান বিচারের মুখোমুখি হওয়ার ঘটনা এটিই প্রথম।

আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা বলা এবং মাদকাসক্ত হয়েও আগ্নেয়াস্ত্র রাখা সংক্রান্ত তিন অপরাধে গতবছর অভিযুক্ত হয়েছিলেন হান্টার বাইডেন। যুক্তরাষ্ট্রে ডেলাওয়ারের ডিস্ট্রিক্ট কোর্টে হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল।
অভিযোগপত্রে বলা হয়, আগ্নেয়স্ত্রের লাইসেন্সের আবেদনে হান্টার বলেছিলেন, তিনি আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহারকারী নন। কোনও মাদক বা উত্তেজক দ্রব্যেও আসক্ত নন। অথচ তিনি জানতেন, এর সবই মিথ্যা।

২০১৮ সালের অক্টোবরে ডেলাওয়ারের বন্দুকের দোকানে কোল্ট রিভলবার কেনার সময় হান্টার ওই মিথ্যা তথ্য দেন। তিনি ১১ দিন বন্দুকটি নিজের কাছে রেখেছিলেন।

তবে হান্টার আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন। গতকাল মামলার বিচারে তিনি আদালতে হাজির হয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে হান্টারের সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।
৮১ বছর বয়সী জো বাইডেন যখন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণ চালাচ্ছেন, ঠিক সে সময়ই তার ছেলের এই বিচার প্রতিদ্বন্দ্বীদের জন্য সুবিধা বয়ে আনতে পারে।

রাজনৈতিক হাতিয়ার হিসেবে এই বিচারকে কাজে লাগাতে করতে পারে ট্রাম্পের রিপাবলিকান শিবির। তারা এই বিচারকাজের ফলে ট্রাম্পের ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার দিক থেকে মানুষের মনোযোগ সরানোর সুযোগ পেয়ে যেতে পারে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার