Advertisement Placeholder

মাত্র ৩% সামরিক ব্যয় কমালে ক্ষুধামুক্ত হবে সারা বিশ্ব

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাত্র ৩% সামরিক ব্যয় কমালে ক্ষুধামুক্ত হবে সারা বিশ্ব

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম জানিয়েছে, জি-৭ তাদের সামরিক ব্যয় মাত্র ৩ শতাংশ কমালে তা দিয়ে বৈশ্বিক খাদ্য ও ঋণ সংকটের সমাধান হয়ে যেতো। আজ বৃহস্পতিবার (১৩ জুন) থেকে ইতালিতে জি-৭ এর শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনকে সামনে রেখেই এই বিবৃতি দিয়েছে অক্সফাম।

বিশ্ব বর্তমানে ‘ক্ষুধা’ নামক শতাব্দীর সবচেয়ে বড় বিপর্যয়ের সম্মুখীন উল্লেখ করে পার্সটুডে জানিয়েছে, গত কয়েক দশক ধরেই বিশ্বে খাদ্য সংকট বেড়ে চলেছে। এর পরিণাম হচ্ছে বহু মানুষের না খেয়ে থাকা। বিশ্বের লাখ লাখ পরিবার তাদের শিশুদের জন্য পর্যাপ্ত খাবারের যোগান দিতে ব্যর্থ হচ্ছে।

অক্সফাম’র বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব থেকে ক্ষুধা নির্মূল করতে প্রতি বছর তিন হাজার ১৭০ কোটি ডলার প্রয়োজন।

জি-৭-ভুক্ত দেশগুলো তাদের বার্ষিক সামরিক বাজেট ২.৯ শতাংশ হ্রাস করলে এই পরিমাণ অর্থ বেচে যায় এবং এই অর্থ দিয়ে ক্ষুধা নির্মূল করা সম্ভব।

২০২৩ সালে জি-৭-ভুক্ত দেশগুলোর বার্ষিক সামরিক বাজেটের পরিমাণ ছিল ১২ লাখ কোটি ডলার।

অক্সফামের বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকারগুলো যুদ্ধ ও রক্তপাতের জন্য মুক্ত হস্তে খরচ করতে রাজি থাকলেও ক্ষুধা নির্মূলের প্রসঙ্গ আসলেই তারা দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কাকে সামনে নিয়ে আসে।

উল্লেখ্য, জি-৭-এর পূর্ণাঙ্গ রূপ হলো গ্রুপ অব সেভেন বা সাতটি দেশের দল। বিশ্বের উন্নত অর্থনীতির সাতটি বড় দেশ ও একটি সংস্থা নিয়ে এই জোট গঠিত। জোটের সদস্যদেশ হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই জোটের একটি অংশ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার