Advertisement Placeholder

আমরা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নই : বুবলী

বিনোদন ডেস্ক:   |   শনিবার, ১৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমরা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নই : বুবলী

সিনেমার নাম ‘রিভেঞ্জ’। অ্যাকশন, কমেডি, রোমাঞ্চ ও ইমোশনাল বিষয়বস্তু নিয়ে এটি নির্মাণ করেছেন মোহাম্মাদ ইকবাল। যাতে জুটি বেধেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও শবনম বুবলী। সিনেমাটি মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার রাতে এফডিসির ৭ নং ফ্লোরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুরু থেকে সবকিছু ঠিকই ছিলো। কিন্তু শেষের দিকে গিয়ে বাধে বিপত্তি। এক সাংবাদিকের প্রশ্নের মেজাজ হারিয়ে ফেলেন এই নায়িকা।

বুবলী তার বক্তব্যের শুরুতে বলেন, ঈদের ছবি নিয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। আমি দর্শকদের বিনোদিত দিতেই ঈদে রিভেঞ্জ নিয়ে আসছি। ঈদের অন্য ছবি নিয়ে কোনো প্রতিযোগিতা নাই। আমরা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নই। আমরা চাই দর্শকরা ঈদের মুক্তিপ্রাপ্ত সব ছবি দেখে দিনশেষে বিনোদিত হউক।

বুবলী বলেন, আজ ৭ নং ফ্লোর ভরে গেছে। অনেক সাংবাদিক ভাই হাজির হয়েছেন এখানে। আপনারা সবাই মিলে যদি হলে সিনেমাটি দেখতে যান আমার বিশ্বাস আমরা অনেকগুলো হাউজফুল পাবো।

সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে একটু উত্তেজনার তৈরি হয়। এক সাংবাদিক প্রশ্ন করেন, ঈদে তুফান আসছে তুফানের তোড়ে আমার সিনেমা টিকবে তো। গত ঈদের মতো আপনার সিনেমা চালাতে মন্ত্রীকে দিয়ে হলে ফোন দিতে হয়েছিলো এবারও কি ফোন দিতে হবে কি না। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন বুবলী। সেই সাংবাদিককে সাবার সামনে ডেকে নেন রিভেঞ্জ নায়িকা।

বুবলী বলেন, ‘আপনি প্রমাণ থাকলে হাজির করুন। প্রমাণ দিতে পারবেন? আমি ফোন করিয়েছিলাম। তাহলে এখনই প্রমাণ দিন। প্রমাণ দিতে না পারলে আমি বলবো আপনারা হলুদ সাংবাদিকতা করছেন। এটা করবেন না। আমার মনে হয় সময় এসেছে, এমন হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে ভয়েজ তোলার।’ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনেন পরিচালক ইকবাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক-পরিচালক মো. ইকবাল, নায়ক রোশান, নির্মাতা প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, চিত্রনায়ক ওমর সানী, অনুপম রেকডিংয়ের কর্ণধার আনোয়ার হোসেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার