
স্পোর্টস ডেস্ক: | শনিবার, ০৪ জুন ২০২২ | প্রিন্ট | ১১২ বার পঠিত | পড়ুন মিনিটে

দেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক ক্রীড়া পুরস্কার প্রদান করেছে। ২০২১ সালের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন।
২০১৮ সালে বসুন্ধরা কিংসের দায়িত্ব নেন অস্কার ব্রুজোন। এখন পর্যন্ত বসুন্ধরা কিংসকে জিতিয়েছেন দুটি প্রিমিয়ার লিগ, দুটি ফেডারেশন কাপ এবং একটি স্বাধীনতা কাপ শিরোপা।
দেশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের এমন সাফল্যের কারণে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন এই স্প্যানিয়ার্ড।
এশিয়ান কাপ বাছাই খেলতে বাংলাদেশ দল অবস্থান করছে মালয়েশিয়ায়। যে কারণে আপাতত বন্ধ আছে প্রিমিয়ার লিগ ফুটবল। ক্লাবের অনুশীলন বন্ধ থাকায় ছুটিতে নিজ দেশ স্পেনে ফিরে যান ব্রুজোন। আগামী ছয় জুন থেকে শুরু হবে বসুন্ধরা কিংসের অনুশীলন। অস্কার ব্রুজোনের পাঁচ তারিখে ঢাকায় ফেরার কথা থাকলে বিএসপিএ’র বর্ষসেরা কোচের পদক গ্রহণ করতে তিন দিন আগেই ঢাকায় ফিরেছেন তিনি।
সেরা কোচ হতে পেরে দারুণ খুশি ব্রুজোন। কালের কণ্ঠকে তিনি বলেন,’এই পুরস্কার বলে দিচ্ছে আমরা মাঠে কতটা ভাল ছিলাম। অবশ্যই আমি খুশি। যেকারণে আগেই ঢাকায় চলে এসেছি। আশা করি এই সাফল্য বজায় থাকবে। ‘



