Advertisement Placeholder

ঢাকা সফরে যাচ্ছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ৩১ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা সফরে যাচ্ছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন

ঢাকা সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জা‌তিক সংস্থাবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। ভারত, বাংলাদেশ ও কুয়েত সফ‌রের অংশ হি‌সে‌বে আগামী ৬ আগস্ট বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এই প্রতিনিধির ঢাকায় পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে।

কূট‌নৈ‌তিক সূত্র জানায়, আগামী ২‌ থে‌কে ১০ আগস্ট মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন তিন দেশ সফর কর‌বেন। দেশগু‌লোর তা‌লিকায় র‌য়ে‌ছে ভারত, বাংলা‌দেশ ও কু‌য়েত। আগামী ৬ আগস্ট তার বাংলাদেশের রাজধানী ঢাকা সফরের কথা র‌য়ে‌ছে।

কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো বল‌ছে, বাইডেন প্রশাসনের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফ‌রে ওয়া‌শিংট‌নের বহুপা‌ক্ষিক স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়ের পাশাপা‌শি বর্তমান বৈ‌শ্বিক প‌রি‌স্থি‌তি‌তে খাদ্য নিরাপত্তা ইস্যুটি গুরুত্ব পা‌বে। এছাড়া বৈ‌শ্বিক স্বাস্থ্য ব্যবস্থা, মানবা‌ধিকার ও রো‌হিঙ্গা ইস্যু থাক‌বে আলোচনার টে‌বি‌লে।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফ‌রে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা‌দের স‌ঙ্গে বৈঠক হ‌বে ব‌লে আশা করা হ‌চ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার