
বিশেষ সংবাদদাতা | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪ | প্রিন্ট | ৯৬ বার পঠিত | পড়ুন মিনিটে

ফাইল ছবি
বাড়ির ভাড়া এবং মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কানাডার মানুষেরা প্রিয় পরিচিত এলাকা ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছেন। এক প্রদেশ থেকে আরেক প্রদেশে গমনের এই হার গড়ে ৩৯% বলে বুধবার প্রকাশিত এক গবেষণা জরিপে উদঘাটিত হয়েছে। অ্যাঙ্গুশ রীড ইন্সটিটিউট (Angus Reid Institute ) নামক একটি স্বাধীন গবেষণা সংস্থা পরিচালিত অনুযায়ী সবচেয়ে বেশী মানুষ স্থানান্তরিত হয়েছে টরন্টো থেকে-৪৪%।
গত দুই বছর টরন্টোতে যত অভিবাসী এসেছে তার চেয়ে দু লাখ ২০ হাজার জন অন্যত্র পাড়ি জমিয়েছে। এই জরিপে দেখা গেছে, প্রতি ৫ জনের দুইজনই নিজ জন্মস্থান অথবা অভিবাসী হিসেবে ১০ বছরের অধিক সময় যাবত বসবাসরত সিটি ছাড়ছেন বাড়ির মূল্য অথবা ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায়। আয়-রোজগারের সাথে একেবারেই অসঙ্গতি হওয়ায় অনেক মানুষ হাফিয়ে উঠেছেন। নূন আনতে পান্তা ফুরানোর মত অবস্থায় আদি বাসিন্দার বড় একটি অংশ কানাডা ছেড়ে অন্য দেশে পাড়ি দিচ্ছেন।
এরফলে কানাডার স্বপ্ন ফ্যাকাশে হয়ে পড়েছে নতুন অভিবাসীগণেরও। অন্টাারিয়োর ৩৯%এবং বৃটিশ কলম্বিয়া প্রদেশের ৩৮% বলেছেন, বাড়ি ভাড়ার সাথে দ্রব্যমূল্য চরমে উঠায় তারা নিজ এলাকা ছাড়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। কারণ, এই মূল্য/ভাড়া বৃদ্ধির সাথে সঙ্গতি নেই আয়-রোজগারের। উল্লেখ্য, টরন্টো আর মন্ট্রিয়ল হচ্ছে কানাডার সবচেয়ে বেশী মূল্যের সিটি। এ দুটি স্থানে আগে থেকেই বাড়ির মূল্য/ভাড়া বেশী। সাম্প্রতিক সময়ে রিয়েল এস্টেট ব্যবসায়ীরা মূল্য ক্রমাগতভাবে বাড়িয়েছেন। জরিপে দেখা গেছে, টরন্টোর রিয়েল এস্টেট ব্যবসায়ীগণের অসংখ্য কন্ডো বিক্রির নোটিশ ঝুলছে। ভাড়াটে অন্যত্র পাড়ি জমানোর পর তারা এসব বিক্রি করতে বাধ্য হচ্ছেন। জরিপে আরো উদঘাটিত হয়েছে যে, ১৮ থেকে ২৪ বছর বয়েসীর ৪২% অন্যত্র চলে যাবার কথা গভীরভাবে ভাবছেন। এসব কারণে ভারত থেকে স্টুডেন্ট ভিসায় কানাডায় আগমণের হারও গত দু’বছরে কমেছে।
জরিপে অংশগ্রহণকারিগণের ৭৬% বলেছেন নিজ প্রদেশ ত্যাগের অন্যতম কারণ হচ্ছে বাড়ির মূল্য অথবা ভাড়া বৃদ্ধি।



