Advertisement Placeholder

পুলিশ প্রহরায় বাফেলো বিএনপির সভা!

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুলিশ প্রহরায় বাফেলো বিএনপির সভা!

বাফেলো বিএনপির সভা অনুষ্ঠিত হয় পুলিশ প্রহরায়। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

হট্টগোল ও বিশৃঙ্খলার পর পুলিশের প্রহরায় অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্ক স্টেটের বাফেলো বিএনপির আলোচনা সভা। ৩ জুলাই বুধবার বাফেলো শহরের “লাভ বার্ড” রেস্টুরেন্টের বেসমেন্টে এ সভা অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া-মোনাজাতের জন্যে। সভাপতিত্ব করেন বিএনপি নেতা নাজমুল ভূঁইয়া।

প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। প্রধান বক্তা স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ। বিশেষ অতিথি ছিলেন স্টেট বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি জসিম উদ্দিন (ভিপি জসীম), জ্যেষ্ঠ সহ সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, সাংগঠনিক সম্পদক মোহাম্মদ রইস উদ্দিন, আমিনুল ইসলাম। এছাড়া বাফেলো সিটি বিএনপির নেতৃত্ব পেতে আগ্রহী নাজমুল আলম, হাবিবুর রহমান হাবিব এবং সিরাজুদ্দৌলাহ বাবুলকেও বিশেষ অতিথির মর্যাদায় মঞ্চে উপবেশন করেন। যৌথভাবে পরিচালনা করেন তরিকুল ইসলাম প্রিন্স মৃধা, সোহেল হাওলাদার এবং ইমতিয়াজ বেলাল।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটি থেকে ৩৮০ মাইল দূর বিশ্বখ্যাত নায়েগ্রা জলপ্রপাত সংলগ্ন বাফেলো সিটিতে সাম্প্রতিক বছরসমূহে ৩০ হাজারের অধিক বাংলাদেশী বসতি গড়েছেন। এর অধিকাংশই বিএনপি ঘরানার মানুষ। সে তাগিদে বাফেলোতে বিএনপির কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বেশ কিছুদিন যাবত। এ নিয়ে নিজেদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা ঘিরে বিরাজমান উত্তেজনার জের পড়েছিল দলীয় প্রধানের রোগমুক্তির আলোচনা সভাতেও। তবে তা বেশীদূর গড়াতে পারেনি পুলিশের উপস্থিতি ঘটায়।

জানা গেছে, নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার, সদ্য সাবেক যুগ্ম আহবায়ক মতিউর রহমান লিটু, ব্রুকলিন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন সহ কয়েকজনকে যথাযথ সম্মান প্রদর্শন না করায় অনুষ্ঠানের শুরুতেই অনেকে ক্ষ্রিপ্ত হয়ে ওঠেন। অবস্থা বেগতিক দেখে আয়োজকরা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে এবং পরবর্তীতে পুলিশের প্রহরায় সম্পন্ন হয় পুরো অনুষ্ঠান। অতিথিবৃন্দ ছাড়াও সামগ্রিক পরিস্থিতির আলোকে বক্তব্য দেন ঢাকা মহানগর তাঁতীদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, নিউইয়র্ক সিটি বিএনপি নেতা আবু জাফর ফরাজী, জাভেদ মোস্তফা, বাফেলো বিএনপি নেতা মেজবাহ উদ্দিন, তানভীর আহাম্মেদ, জামাল উদ্দিন, শামীম মিয়া, জাহাঙ্গীর সোহেল প্রমুখ।
বক্তব্যে সকলেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারের খামখেয়ালিপনার সমালোচনা করেন এবং তার কিছু হলে সমস্ত দায় শেখ হাসিনার সরকারকে বহন করতে হবে বলে হুমকি দেয়া হয়। বাংলাদেশে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দমনে সরকারের বিভিন্ন ধরনের জুলুম-নির্যাতনেরও কঠোর সমালোচনা করা হয়। নিউইয়র্ক স্টেট বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান এবং হাই কমান্ডের নির্দেশে যোগ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে বাফেলোভিত্তিক কমিটি গঠন করা হবে বলে উল্লেখ করেন। সেক্রেটারি সাঈদ এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি ভিপি জসীম বলেন যে, অন্য সকল সিটি ও স্টেটের মতো বাফেলো বিএনপির কমিটিও গোপন ব্যালটে গঠিত হবে। বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের নির্দেশ পেলেই স্টেট বিএনপি বিস্তারিত কর্মসূচি ঘোষণা দেবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার