Advertisement Placeholder

জটিল রোগে আক্রান্ত কন্ঠযোদ্ধা শহীদ হাসান

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জটিল রোগে আক্রান্ত কন্ঠযোদ্ধা শহীদ হাসান

জ্যাকসন হাইটসে রিগ্যাল হেইটস রিহ্যাবিলাইটেশন সেন্টারে শহীদ হাসানের পাশে তিন বীর মুক্তিযোদ্ধা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা শহীদ হাসান কিডনি, শ্বাস কষ্ট (সিওপিডি) এবং প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমান নিউইয়র্ক সিটির একটি পুনর্বাসন সেন্টারে রয়েছেন।

একদিন অন্তর তাকে ডায়ালাইসিস দেয়া হচ্ছে। সার্বক্ষণিক চিকিৎসকের মনিটরিংয়ে রয়েছেন মৃদুভাষী এই কন্ঠযোদ্ধা।

গত সন্ধ্যায় অপর কন্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী রথীন্দ্রনাথ রায়, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু জ্যাকসন হাইটসে রিগ্যাল হেইটস রিহ্যাবিলাইটেশন সেন্টারে শহীদ হাসানের সাথে সাক্ষাৎ করেন এবং তার সাথে বেশ কিছু সময় কাটান। কয়েক সপ্তাহ আগের তুলনায় সামান্য উন্নতি পরিলক্ষিত হয়েছে শহীদ হাসানের।

তিনি সকলের সাথে আবারো মেলামেশার অধীর আগ্রহে সময় কাটাচ্ছেন। এজন্যে দোয়া চেয়েছেন সকলের।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার