Advertisement Placeholder

এবার টাইমস স্কোয়ারে সার্বজনীন দুর্গাপূজা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার টাইমস স্কোয়ারে সার্বজনীন দুর্গাপূজা

ছবির ক্যাপশন-দুর্গাপূজার লগো

বিশ্বের বাণিজ্যিক রাজধানী নিউইয়র্ক সিটির আলো-ঝলমলে দর্শনীয় স্থান টাইমস স্কোয়ার, সেখানেই এবার ৪, ৫ ও ৬ অক্টোবর (শুক্র, শনি ও রোববার) দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, এই টাইমস স্কোয়ারে কীর্তন হয়েছে, যোগ ব্যায়ামের আসর বসেছে।

এখানে বড় পর্দায় উঠেছে বঙ্গবন্ধুর ছবি। চলতি বছর বাঙালির বর্ষবরণ উৎসব হয়েছে এই টাইমস স্কোয়ারেই। রমজানে তারাবির নামাজ এবং দিওয়ালী উৎসবও হয়েছে। এবার টাইম সেই টাইমস স্কোয়ারে আসছেন দেবী দুর্গা। শারদীয় উৎসবের জমকালো প্রস্তুতি চলছে। মহালয়ার পর তারিখটিও নির্ধারণ করা হয়েছে এমনভাবে যেন কোনো সংগঠনের পূজা আয়োজনে ব্যাঘাত না ঘটে। ফলে, সবাই সানন্দে আসতে পারবেন টাইমস স্কোয়ারে। এ যেন পূজার মধ্যেই পূজা, পূজার আগেই পূজা। সেখানে হবে দেবী দূর্গার আরাধনা। সময়টি সাপ্তাহিক ছুটির সময়ে হওয়ায় ইতিমধ্যেই নিউইয়র্কের বাইরে আমেরিকার বিভিন্ন স্টেট থেকেও অনেকেই আসার পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে।

আসবেন কানাডা থেকেও। প্রসঙ্গত, এর আগে নিউইয়র্কের বাঙালিপাড়া জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সার্বজনীন দুর্গাপূজা হয়েছে। সেখানে এবারও পূজা হবে। কিন্তু তার আগেই টাইমস স্কোয়ারে উদযাপিত হবে ঐতিহাসিক এ আয়োজন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার