Advertisement Placeholder

কোপার ফাইনালের দিন কলম্বিয়ায় সাধারণ ছুটি ঘোষণা

স্পোর্টস ডেস্ক:   |   শনিবার, ১৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোপার ফাইনালের দিন কলম্বিয়ায় সাধারণ ছুটি ঘোষণা

কোপা আমেরিকার ফাইনালে ১৫ জুলাই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। লিওনেল মেসিদের সামনে সুযোগ শিরোপা ধরে রাখার। এদিকে কলম্বিয়ার জন্যও ম্যাচটি কম গুরুত্বপূর্ণ নয়। ২৩ বছর পর মহাদেশীয় এ প্রতিযোগীতার ফাইনালে ওঠেছে দলটি। জেমস রদ্রিগেজদের সামনে এবার সুযোগ নিজেদের ইতিহাসের দ্বিতীয়বারের মত এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার।

কোপার এই ফাইনাল ঘিরে কলম্বিয়ায় এখন উৎসবমুখর পরিবেশ। দলকে উৎসাহ আর সমর্থন দেওয়ার জন্য স্থানীয় সময় রবিবার কলম্বিয়ায় নাগরিক ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। নিউয়র্কে জাতিসংঘের একটি কার্যক্রমে অংশ নেওয়ার সময় এই ঘোষণা দেন কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। সোমবার (১৫ জুলাই) সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া।

জাতিসংঘের শান্তি মিশনের কাজে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন পেত্রো। সেখানেই এক সংবাদ সম্মেলনে এই ছুটির ঘোষণা দেন তিনি। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এই ছুটির আওতায় পড়বে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে পেত্রো বলেন, ‘কলম্বিয়ার জাতীয় দল একতার প্রতিনিধিত্ব করে, সংঘাত কিংবা মেরুকরণের নয়। কলম্বিয়ার পতাকাও একতার প্রতীক। তাই আমরা ফাইনালের দিনে নাগরিক ছুটির দিন উদযাপন করব।’

তিনি আরো বলেন, ‘আমরা নাগরিক ছুটির দিনটি উদযাপন করব, যেটাকে আমরা কলম্বিয়ার ঐক্য দিবস হিসাবে কল্পনা করব। সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানগুলিকে সেদিন তাদের কর্মীদের বাড়িতে থাকতে, প্রতিক্রিয়া জানাতে, পান করতে, নাচতে, আনন্দ করতে, তাদের গার্লফ্রেন্ড, প্রেমিক, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সাথে উদযাপন করতে দেওয়া উচিত এবং আমাদের বিশ্বাস করা উচিত যে ঐক্য সম্ভব।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার