
নিজস্ব প্রতিনিধি | রবিবার, ১৪ জুলাই ২০২৪ | প্রিন্ট | ১০৬ বার পঠিত | পড়ুন মিনিটে

নির্বাচনী সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলির ঘটনার নিন্দা জানিয়েছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদে পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ড. এ কে এ মোমেন।
নিন্দা জানিয়ে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা রাজনৈতিক এবং নির্বাচনী সমাবেশে সব ধরনের সহিংসতার নিন্দা জানাচ্ছি। সাড়ে তিন দশকের অধিক সময় যুক্তরাষ্ট্রে বসবাসের পর স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে রাজনীতিতে সক্রিয় ড. মোমেন সাবেক প্রেসিডেন্টের ওপর এহেন হামলার ঘটনায় হতবাক হয়েছেন এবং তার নিরাপত্তা ও দ্রুত সুস্থতার জন্যে প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, ১৩ জুলাই সন্ধ্যায়ই বস্টন থেকে রেল যোগে নিউইয়র্কে এসেছেন ড. এ কে এ মোমেন। লং আইল্যান্ডে মেয়ের বাসায় অবস্থান করছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।



