Advertisement Placeholder
নিউইয়র্কে মতবিনিময় সমাবেশে ড. মোমেন

দুর্নীতিবাজ আমলাদের ওএসডি নয়, বরখাস্ত ও সম্পত্তি করতে হবে বাজেয়াপ্ত

বিশেষ সংবাদদাতা   |   বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্নীতিবাজ আমলাদের ওএসডি নয়, বরখাস্ত ও সম্পত্তি করতে হবে বাজেয়াপ্ত

মতবিনিময় সমাবেশে ড. এ কে এ মোমেন। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নিউইয়র্কে সিলেটবাসীর সাথে মতবিনিময় সমাবেশে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ড. এ কে এ মোমেন বলেছেন, দুর্নীতিবাজ আমলাদের বরখাস্ত এবং অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করা হলেই সরকারী কর্মকর্তাদের দুর্নীতি কমবে।

কিন্তু দু:খজনক হলেও সত্য, অভিযোগ উঠার পর অনেক সময়েই আমলাদের ওএসডি অথবা সাসপেন্ড করা হয়। চূড়ান্ত বিচারে তেমনভাবে শাস্তির মুখোমুখী হতে হয় না। সিলেট এক আসনের সংসদ সদস্য ড. মোমেন আরো বলেন, দুর্ণীতিবাজদের জনসমক্ষে উপস্থাপনের ক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যমগুলোর ভ’মিকা অবশ্যই প্রশংসনীয়। এবং একইসাথে এটাও বলতে পারি যে, আমাদের নেত্রী শেখ হাসিনা কখনোই দুর্নীতিবাজদের প্রশ্রয় দেন না। যদি তাঁকে দুর্নীতিবাজদের ব্যাপারে যথাযথ তথ্য প্রদান করা হয় তাহলে কেউই রেহাই পাবে না।
চলমান কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে ড. মোমেন বলেন, এই সংকটও কেটে যাবে। আমাদের সৌভাগ্য যে, নেত্রী শেখ হাসিনা সংকট উত্তরণের পথ জানেন। আমরা যদি তাঁর ওপর আস্থা রাখি তাহলে সংকট কেটে যাবেই। উদ্ভ’ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা যে বক্তব্য জাতির উদ্দেশ্যে রেখেছেন সেখানেই সংকট উত্তরণের ইঙ্গিত রয়েছে।
১৭ জুলাই রাতে ব্রঙ্কসে একটি পার্টি হলে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কম্যুনিটি লিডার আব্দুর রহিম বাদশা। যুবনেতা শেখ জামালের সঞ্চালনায় সিলেটের বন্যা পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থাসহ আর্থ-সামাজিক অবকাঠামো নিয়ে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ইঞ্জিনিয়ার ফরাসত আলী, সৈয়দ বসারত আলী, হাসান আলী, আব্দুস শহীদ, নূরে আলম জিকু, তোফায়েল চৌধুরী, সিরাজউদ্দিন সোহাগ, মহিউদ্দিন দেওয়ান, ইফজাল চৌধুরী, শাহীন জামালি প্রমুখ। গভীর রাত অবধি চলা এ সভার এক পর্যায়ে নিউইয়র্ক স্টেট পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতা দিবস তথা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে গৃহিত রেজ্যুলেশনের কপি হস্তান্তর করেন এই প্রক্রিয়ার প্রাণ পুরুষ আব্দুর রহিম বাদশা এবং আব্দুস শহীদ। উল্লেখ্য, এই রেজ্যুলেশনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ রয়েছে। সে সময় ড. মোমেনকে প্রবাসীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাও জানানো হয়।
পারিবারিক সফরে যুক্তরাষ্ট্রে এলেও ১৭ জুলাই ড. মোমেন জাতিসংঘে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের স্থায়ী প্রতিনিধিসহ পদস্থ কর্মকর্তাগণের সাথে বৈঠকে মিলিত হয়ে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অবস্থান নিয়ে আলোকপাত করেছেন। বাংলাদেশের উন্নয়ন-অভিযাত্রা সম্পর্কেও অবহিত করেছেন।
২০ জুলাই বস্টন হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আগে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ড. এ কে এ মোমেন নিউইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কর্মকর্তাগণের সাথেও মতবিনিময়ে মিলিত হবেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার