Advertisement Placeholder

যুক্তরাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে, বিপর্যস্ত হয়ে গেছে : স্টারমার সরকার

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ২৯ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে, বিপর্যস্ত হয়ে গেছে : স্টারমার সরকার

‌‌‌‌‌‘যুক্তরাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে, বিপর্যস্ত হয়ে গেছে’ বলে মন্তব্য করেছে দেশটির নবনির্বাচিত লেবার পার্টির সরকার।

দেশটির অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন তুলে ধরার আগে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয় সোমবার (২৯ জুলাই) এক বিবৃতিতে এ কথা বলেছে। ঘোষণায় বলা হয়, মূল্যায়নে দেখা যাচ্ছে, জনবাদী রাজনীতি দেশের অর্থনীতি ও জনসেবায় জগাখিচুড়ি অবস্থা সৃষ্টি করেছে।

কনজারভেটিভ পার্টির হাত থেকে ক্ষমতা পাওয়ার পর দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরে স্টারমার সরকার বলছে, অর্থনৈতিক পরিস্থিতি যতটুকু খারাপ ধারণা করা হয়েছিল, প্রকৃতপক্ষে তা আরও খারাপ।

এ পরিস্থিতির জন্য বিগত কনজারভেটিভ পার্টির সরকারকে দায়ী করছে লেবার পার্টি সরকার। তবে কনজারভেটিভ পার্টি এ দায় অস্বীকার করেছে। দলটির বক্তব্য, কর বাড়ানোর অজুহাত খুঁজছে সরকার। এজন্য ফুলিয়ে-ফাঁপিয়ে অর্থনৈতিক দুর্দশার কথা বলা হচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার