Advertisement Placeholder

ইউক্রেন-গাজা সংঘাত নিয়ে শির সঙ্গে আলোচনা করেছেন মেলোনি

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউক্রেন-গাজা সংঘাত নিয়ে শির সঙ্গে আলোচনা করেছেন মেলোনি

চলমান ইউক্রেন ও গাজা সংঘাত নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক বিবৃতিতে মেলোনির অফিস জানিয়েছে, চীনের প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংকট থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী। তারা ইন্দো-প্যাসিফিকে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়েও কথা বলেছেন। এ ছাড়া গত সপ্তাহে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতেও স্বাক্ষর করেছেন মেলোনি। সূত্র : ডয়চে ভেলে।

সোমবার (২৯ জুলাই) মেলোনি ও শি জিনপিংয়ের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মেলোনি বলেছেন, আন্তর্জাতিক স্তরে নিরাপত্তাহীনতা বাড়ছে, সেখানে মধ্যস্থতাকারী হিসাবে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এই মাসের শেষের দিকে চীনের উদ্যোগে হামাসের বিভিন্ন গোষ্ঠী ও ফাতাহদের মধ্যে আলোচনা হয়। বেইজিংয়ে অনুষ্ঠিত ওই সভায় যুদ্ধপরবর্তী গাজায় সব দলের সমন্বয়ে অন্তর্বর্তী জাতীয় সরকার গঠনে সম্মত হয়েছেন তারা।

এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরুর ক্ষেত্রেও মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে চীন। তবে পশ্চিমা দেশগুলো এই মধ্যস্থতা নিয়ে সন্দিহান।
অ্যামেরিকাও জানিয়েছে, বেইজিং সম্প্রতি বেশ কিছু জিনিস রপ্তানি করে রাশিয়ার যুদ্ধপ্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে।

এই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র মেলোনি শি-কে বলেছেন, কীভাবে স্থিতাবস্থা আসতে পারে, চীন সেটা দেখুক। কীভাবে শান্তি আনা যায়, সেটা তারা নিশ্চিত করুক।
শি ইতালি ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উল্লেখ করেছেন। তিনি বলেছেন, দুপক্ষই পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও ধৈর্যের ভিত্তিতে নিজেদের উন্নয়নের পথে চলেছে।

মেলোনির অফিস জানিয়েছে, দুপক্ষই এআই, পরিবেশ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের মতো বিষয় নিয়েও কথা বলেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার