
প্রতিদিন ডেস্ক | মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ | প্রিন্ট | ৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আগামীকালের (বুধবার) মধ্যে নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করা হবে। মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
উল্লেখ্য, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে ১৪ দল একমত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (২৯ জুলাই) রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।



