Advertisement Placeholder

সর্বশেষ জনমত জরিপ : ৭ স্যুইং স্টেটেই এগিয়ে কমলা

বিশেষ সংবাদদাতা   |   বুধবার, ৩১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সর্বশেষ জনমত জরিপ : ৭ স্যুইং স্টেটেই এগিয়ে কমলা

কমলা হ্যারিস।

প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় নির্ধারনি ৭টি স্টেটেই সর্বশেষ জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্পের সাথে নিজের ব্যবধান কমিয়ে ১% এগিয়েছেন কমলা হ্যারিস। শুধু তাই নয়, রবিার পর্যন্ত এক সপ্তাহে কমলার নির্বাচনী তহবিলে চাঁদা এসেছে ২০০ মিলিয়ন ডলার।

এর সিংহভাগ অর্থাৎ ৬৬% এসেছে এবারের নির্বাচন উপলক্ষে নতুন ভোটারের কাছে থেকে-যেমন সাড়া পড়েছিল ২০০৮ সালে বারাক ওবামার ক্ষেত্রে। অর্থাৎ প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার এক সপ্তাহের মধ্যেই ডেমক্র্যাট শিবিরে স্বস্তির পরিবেশ তৈরীতে সক্ষম হয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আরিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারলিনা, পেনসিলভেনিয়া এবং উইসকনসিন অর্থাৎ স্যুইং স্টেট হিসেবে পরিচিত এই ৭ স্টেটে ২৪ জুলাই থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ব্লুমবার্গ নিউজ ও মর্নিং কন্সালট্যান্ট পরিচালিত এ জরিপে এই মুহূর্তে যদি ভোট অনুষ্ঠিত হয় তাহলে ৪৮% কমলাকে ভোট দেয়ার কথা বলেছেন। ৪৭% বলেছেন ট্রাম্পের কথা। একই জরিপে আরিজোনা স্টেটে কমলা ৪৯% এবং ট্রাম্প ৪৭% ভোট পাবেন বলে জানা গেছে। ভোটের এই ব্যবধান ট্রাম্পের চেয়ে কমলার বেশি হবে মিশিগানে ৯%, নেভাদায় ২%, উইসকনসিনে ২%। তবে পেনসিলভেনিয়ায় কমলার চেয়ে ৪% বেশি পাবেন ট্রাম্প আর এ হার হচ্ছে ৫০% ট্রাম্প এবং কমলা ৪৬%। গত নির্বাচনে জর্জিয়ায় বিজয় পেয়েছেন বাইডেন। এই জরিপে কমলা এবং ট্রাম্প উভয়েই সমান ৪৭% ভোট পাবেন বলে জানা গেছে।
নির্বাচন থেকে বাইডেন সরে দাঁড়ানোর পর কমলা মাঠে নামলে সারা আমেরিকায় সিদ্ধান্তহীন অনেক ভোটারই কমলার প্রতি ঝুঁকেছেন। এবং সর্বত্র ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন কমলা। জনমত জরিপের পাশাপাশি কমলার নির্বাচনী প্রচার তহবিলও বেড়েছে অপ্রত্যাশিতভাবে।
জর্জিয়ার আটলান্টায় কমলা হ্যারিসের নির্বাচনী সমাবেশ ছিল মঙ্গলবার। বিশাল শো-ডাউন দেখিয়েছেন কমলা। উৎফুল্ল জনতার উদ্দেশ্যে কমলা হ্যারিস বলেন, আমি নিশ্চিত যে এই স্টেট থেকেই হোয়াইট হাউজে অধিষ্ঠিত হবার পথ সুগম হবে। আপনারা সকলে ২০২০ সালের নির্বাচনে সহযোগিতা দিয়েছেন বলে জয় পেয়েছি, আসন্ন নির্বাচনেও আমরা সেটি করতে যাচ্ছি। ৭ আগস্ট রানিংমেটের নাম ঘোষণা করার কথা কমলার। তারপর নির্বাচনী দৃশ্যপট আরেকবার ঝলসে উঠবে বলে ডেমক্র্যাটরা বলাবলি করছেন।
জর্জিয়া স্টেটের এই আটলান্টায় আসছে শনিবার ট্রাম্পের রানিংমেট সিনেটর জেডি ভ্যান্সের প্রচার সমাবেশ হবে। সিদ্ধান্তহীন ভোটারকে ভ্যান্স কতটা কাছে টানতে সক্ষম হন সেটি দেখার অপেক্ষায় জর্জিয়ার রিপাবলিকান শিবির।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার