Advertisement Placeholder

নিউইয়র্কে কক্সবাজারবাসীর বনভোজন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   শনিবার, ০৩ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে কক্সবাজারবাসীর বনভোজন

প্রাণের আমেজ আর হৃদয়ের উষ্ণতায় কক্সবাজারবাসীর মিলনমেলা ও বার্ষিক বনভোজন গত ২৭ জুলাই ওয়েস্টসেষ্টার কাউন্টির জর্জ আইল্যান্ড পার্কে অনুষ্ঠিত হলো। নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাট স্টেটে বসবাসকারী তিন শতাধিক কক্সবাজারবাসী এতে অংশগ্রহণ করেন। প্রতিবছরের মত এবারও ‘কক্সবাজার ইয়ং ফোরাম’ কতৃর্ক আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ইরফান ও বাহাদুরের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির আসন্ন নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্যানেল তাহের-আরিফ ও মাকসুদ-সিরাজী, কক্সবাজারের অহংকার অ্যাটর্নি জান্নাতুল রুমাসহ বিশিষ্টজনেরা ছিলেন। এছাড়াও কক্সবাজারবাসীর মধ্যে অ্যাডভোকেট মুজিব, ইউছুপ হারুন, আবুল কালাম আজাদ, কক্সবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক সমিরুল ইসলাম বাবলু, সফিউল আজম, আবদুল জলিল, মো. সেলিম, সাইফুল, নুরল ইসলাম, নিপুসহ আরো অনেকেই ছিলেন স্বপরিবারে। অনুষ্ঠান-ব্যবস্থাপনায় ছিলেন মো. আমিন, মুহিব, বাহাদুর, হামিদ, ইরফান, মাহফুজ, মাসুদ, রহিম, জিসান, সেলিম, সরওয়ার, রাসেল, আরমান, মওদুদ, সালমান, রাফিসহ অনেকেই।

Cox's Bazar-1.jpg

শুরুতে কক্সবাজারের সন্তান ও নিউইয়র্কের সফল ব্যবসায়ী নুরুল আজিমের মায়ের মৃত্যুতে শোক প্রকাশের পর তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
সকলের জন্য বিনোদন, খেলাধুলা, র‌্যাফেল ড্র ছিল কর্মসূচির অন্যতম। উপহার-সামগ্রী বিতরণ করা হয় আনন্দমুখর পরিবেশে। উল্লেখ্য, গতানুগতিক ধারায় নয়, ব্যতিক্রমী এ সংগঠনের কারো কোনো পদবী না থাকায় কোনো দলাদলি নাই। তাই কক্সবাজারের সকলের কাছে সংগঠনটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার