Advertisement Placeholder

অসহযোগ আন্দোলনের মধ্যেই দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ০৪ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অসহযোগ আন্দোলনের মধ্যেই দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

৪ আগস্ট এক বার্তায় জানানো হয়, আগামীকাল ‘সোমবার (৫ আগস্ট) সারাদেশে শহীদদের স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে ‘স্মৃতিফলক উন্মোচন’ এবং সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান।

ঢাকায় বেলা ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকাল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ করা হবে। বার্তায় জানানো হয়, পরদিন মঙ্গলবার (৬ আগস্ট) ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করা হবে।

এদিন সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় শাহবাগ এলাকায় এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।

কর্মসূচি সফলের জন্য নির্দেশনায় বলা হয়েছে, সকল এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেফতার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে একদফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার