Advertisement Placeholder

শেখ হাসিনার সঙ্গে ফোনে কথোপকথন : বরগুনার সেই আওয়ামী লীগ নেতা আটক

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১৪ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ হাসিনার সঙ্গে ফোনে কথোপকথন : বরগুনার সেই আওয়ামী লীগ নেতা আটক

বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ আগস্ট) সকাল পৌনে ৬টার দিকে শহরের আমতলা সড়কে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসেছে। বরগুনা থানা-পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ১২ আগস্ট রাতে জাহাঙ্গীর কবির নিজ বাড়িতে বসে শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এসময় তিনি শেখ হাসিনাকে মনে সাহস রাখার পরামর্শ দেন। এ সংক্রান্ত একটি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, জাহাঙ্গীর কবির যখন মোবাইল ফোনে কথা বলছিলেন তখন জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন। এর আগে ১০ আগস্ট জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বরগুনা শহরে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার