
প্রতিদিন ডেস্ক | বুধবার, ২১ অগাস্ট ২০২৪ | প্রিন্ট | ৭২ বার পঠিত | পড়ুন মিনিটে

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আহমদ হোসেন গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে তাজুলকে রাজধানীর গুলশান এবং আহমদ হোসেনকে বনশ্রী থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ওই সূত্র জানায়, তাদের বিরুদ্ধে মামলা আছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রাজধানীর মিন্টো রোডে ডিবি অফিসে নেওয়া হয়েছে।



