Advertisement Placeholder

রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার চূড়ান্ত প্রতিবেদন : প্রাকৃতিক দুর্যোগ ও ওজনই মূল কারণ

বিশ্ব ডেস্ক   |   শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার চূড়ান্ত প্রতিবেদন : প্রাকৃতিক দুর্যোগ ও ওজনই মূল কারণ

চলতি বছরের মে মাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। সেই দুর্ঘটনার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে দুর্ঘটনার পেছনে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং হেলিকপ্টারে অতিরিক্ত যাত্রীর ওজনকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজের বরাতে এ তথ্য জানায় জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি উড্ডয়নের জন্য আবহাওয়া অনুপযুক্ত ছিল, এবং হেলিকপ্টারে নির্ধারিত যাত্রীর চেয়ে অন্তত দুজন বেশি ছিলেন, যা দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

গত মে মাসে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি ও প্রদেশের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেমও হেলিকপ্টারে ছিলেন।
এর আগে, ২৩ মে দেশটির সেনাবাহিনী প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল, যেখানে কোনো পক্ষের হস্তক্ষেপ বা হামলার প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছিল। চূড়ান্ত প্রতিবেদনেও এই তথ্য পুনরায় নিশ্চিত করা হয়।

ইব্রাহিম রাইসি ইরানের অষ্টম প্রেসিডেন্ট ছিলেন এবং বিশ্ব রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠজন এবং দেশের প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি খামেনির উত্তরসূরি হিসেবে বিবেচিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার