Advertisement Placeholder

মিয়ানমারের জনগণের আকাঙ্খার প্রতি আমাদের সমর্থন অটুট রয়েছে : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   রবিবার, ২৫ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিয়ানমারের জনগণের আকাঙ্খার প্রতি আমাদের সমর্থন অটুট রয়েছে : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার থেকে রোহিঙ্গা জনগোষ্ঠি তথা মুসলমানদের নির্মূল অভিযানে শুরু হওয়া মানবাধিকার লংঘনের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে ২৪ আগস্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি জে বিøঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, দেশটির চলমান মানবিক সংকট এবং মানবাধিকার লংঘন অনেক জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠির সদস্য, বিশেষ করে রোহিঙ্গাদের দুর্দশাকে আরো বাড়িয়েছে। বর্বরোচিত আক্রমণ তথা রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে পরিচালিত জেনোসাইড থেকে বাঁচার জন্যে বসতভিটা ত্যাগকারি মানুষদের আশ্রয় প্রদানকারী দেশসমূহের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র এবং সেজন্যেই বাংলাদেশসহ যারা এই সংকটে নিপতিত মানুষকে জীবন রক্ষায় সহায়তা দিচ্ছে সে সব দেশকে সর্বাত্মক সহায়তা প্রদানেও অঙ্গিাকারাবদ্ধ।

গত ৭ বছরে মানবিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র ২.৪ বিলিয়ন ডলার প্রদান করেছে বাংলাদেশ এবং আশেপাশের দেশসমূহে রোহিঙ্গা ক্যাম্প পরিচালনায়। ইতিমধ্যেই রোহিঙ্গা এবং সকল বেসামরিক নাগরিকের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা ও নির্যাতনের ব্যাাপক নথিপত্রও আমরা সংগ্রহ করেছি। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্যে মিয়ানমার জনগণের আকাঙ্খার প্রতি আমাদের সমর্থন অটুট রয়েছে। একইভাবে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সকল পক্ষের প্রতি আহবানও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার