
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ২০৫ বার পঠিত | পড়ুন মিনিটে

কংগ্রেসম্যান টম সোয়াজিকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন
মার্কিন কংগ্রেসে ইমিগ্রেশন তথা হোমল্যান্ড সিকিউরিটি কমিটির প্রভাবশালী সদস্য (ডেমক্র্যাট-নিউইয়র্ক) কংগ্রেসম্যান টম সোয়াজিকে (জবঢ়ৎবংবহঃধঃরাব ঞযড়সধং জ. ঝঁড়ুুর)১৫ সেপ্টেম্বর লং আইল্যান্ডে অনাড়ম্বর এক অনুষ্ঠানে লাল গোলাপ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় কংগ্রেসম্যান টম সোয়াজি বাংলাদেশের জনগণের পক্ষে একটি বিবৃতি দিয়েছিলেন। সেই আন্দোলনের বিজয় ঘটায় কংগ্রেসম্যানকে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে গোলাম ফারুক শাহীন ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
এ সময় গোলাম ফারুক শাহীন বলেন, কংগ্রেসম্যান টম সোয়াজী বাংলাদেশের পরম বন্ধু বলেই স্বৈরাচার পতনের আন্দোলনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন। শাহীন আরও বলেন, বাংলাদেশি আমেরিকানদের বিশ্বস্ত বন্ধু বলেই আগামী ৫ নভেম্বরের নির্বাচনে কংগ্রেসম্যানের পক্ষে সকল বাংলাদেশিদের কাজ করার আহ্বান জানাচ্ছি। এ সময় কংগ্রেসম্যানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন বিএনপির এই নেতা।
উল্লেখ্য, গোলাম ফারুক শাহীন এই কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা এবং কম্যুনিটির স্বার্থ-সংশ্লিষ্ট ইস্যু ছাড়াও বাংলাদেশের সামগ্রিক কল্যাণে টম সোয়াজির সাথে কাজ করেন।



