Advertisement Placeholder
জানালো স্টেট ডিপার্টমেন্ট

নয়াদিল্লিতে ইউএস-ইন্ডিয়া বৈঠকে শেখ হাসিনা প্রসঙ্গ ছিল না

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নয়াদিল্লিতে ইউএস-ইন্ডিয়া বৈঠকে শেখ হাসিনা প্রসঙ্গ ছিল না

নয়াদিল্লীতে যুক্তরাষ্ট্র ও ভারতীয় ৪ মন্ত্রীর ইন্টারসেশনাল (টু প্লাস টু) সংলাপে ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন প্রসঙ্গ ছিল না। এমনকি এই সংলাপে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলিও বিশেষভাবে স্থান পায়নি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া বিষয়ক একজন মুখপাত্র ১৭ সেপ্টেম্বর এ সংবাদদাতাকে লিখিতাকারে আরও জানান, ইউএস-ইন্ডিয়া ২+২ ইন্টারসেশনাল ডায়ালগে উভয় দেশের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা, মহাকাশ এবং বেসামরিক বিমান চলাচল সহযোগিতা, ক্লিন এনার্জি সহযোগিতা এবং শিল্প ও লজিস্টিক সমন্বয়ের ক্ষেত্র সমূহ প্রাধান্য পায়। এসব বৈঠকে (সংলাপে) বাংলাদেশ কোনভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল না, তবে যুক্তরাষ্ট্র ও ভারতীয় কর্মকর্তারা ইন্দো-প্যাসিফিক নিয়ে বিস্তৃত আলোচনার অংশ হিসেবে এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেছেন।

উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর নয়াদিল্লীতে যুক্তরাষ্ট্র ও ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের ঐ সংলাপে অংশ নেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আমেরিকা অঞ্চল) নগরাজ নাইডো এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আন্তর্জাতিক সম্পর্ক) ভিশ্বাসেস নেগি, এবং যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী (দক্ষিণ ও মধ্য এশিয়া) ডোনাল্ড লু এবং প্রতিরক্ষা বিষয়ক (ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা সম্পর্কিত) প্রিন্সিপাল উপ-সহকারি মন্ত্রী জেডিডাহ পি রয়েল।
এ বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মধ্যকার কৌতুহলের পরিপ্রেক্ষিতে এ সংবাদদাতা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চেয়েছিলেন , ‘নয়া দিল্লীতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার বৈঠকে বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গটি ছিল কিনা? কারণ, পদত্যাগের পর তিনি এখন ভারতেই অবস্থান করছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার