Advertisement Placeholder

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের

স্পোর্টস ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের

ফাইল ছবি

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে ২০ ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটও ছাড়বেন তিনি।

আজ বৃহস্পতিবার কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

সাকিব আল হাসান বলেছেন, ‘টি-টোয়েন্টির শেষ ম্যাচ খেলে ফেলেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের পর টেস্ট ক্রিকেট থেকে অবসরে যেতে চাই।’

আজ সাকিবকে আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা টেস্টের খেলা নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলেন সাকিব, ‘দেখুন, এখন পর্যন্ত আমি তো এভেলেবল। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার ওপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদেরকে বলা হয়েছে আমার কি পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকেটে স্পেশালি।’

এ নিয়ে এর মধ্যে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়ে সাকিব যোগ করেন, ‘এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তাঁরা চেষ্টা করছেন কিভাবে সুন্দর ভাবে আয়োজন করা যায়।’

দেশে ফেরার আগে নিরাপত্তার ঝুঁকির বিষয়টিও মাথায় আছে সাকিবের, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোন সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার