
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ২৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য কুমিল্লার কৃতি সন্তান ড. খন্দকার মোশাররফ হোসেনের ৭৯তম জন্মদিন উপলক্ষে ১ অক্টোবর নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ধানসিঁড়ি রেস্টুরেন্টে ‘ড. মোশাররফ ফাউন্ডেশন’র উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আল আমিন সুমনের সভাপতিত্বে এ সমাবেশ সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মামুন হোসেন বিপ্লব।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ এবং মিজানুর রহমান মিল্টন ভ’ইয়া, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক ইলিয়াস খান, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ডাক্তার মজিবর রহমান মজুমদার।
বাংলাদেশি জাতীয়তাবাদের অতন্দ্র প্রহরি এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পরীক্ষিত সৈনিক ড. খন্দকার মোশারফের জীবন-আদর্শ নিয়ে আলোচনার পর জন্মদিনের কেক কাটার সময় আরও ছিলেন ড. এস আই শেলী, সালাউদ্দিন সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহরিয়া বিদ্ৎু চৌধুরী, এডভোকেট জামাল আহমেদ জনি ও নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জসিমউদ্দিন (ভিপি জসিম), সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক সাংবাদিক আনিসুর রহমান, সাবেক যুগ্ম আহব্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী, দেওয়ান কাউসার, যুক্তরাষ্ট্রস্থ কুমিল্লা সোসাইটির সভাপতি ও স্টেট বিএনপির সাবেক সদস্য কাজী আসাদউল্লাহ,জহির মোল্লা, প্রফেসর মনির হোসেন, ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন, কুমিল্লার সন্তান ও বিএনপি নেতা সরোয়ার খান বাবু ডা. শাহনাজ লিপি প্রমুখ।
এ সময় বাংলাদেশ থেকে টেলিফোনে ড. মারুফ হোসেন তার বাবার জন্মদিন উদযাপন করায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্বৈরাচারী হাসিনার পতনের মধ্যদিয়ে বাংলাদেশে নতুন ইতিহাস রচনা হয়েছে।। আগামীর নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারেক রহমান।
শেষে বাংলাদেশের বরেণ্য রাজনীতিক ড. খন্দকার মোশাররফ হোসেনের দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন কুমিল্লার সন্তান এবং নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান।



