Advertisement Placeholder

ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর পক্ষে ট্রাম্প

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ০৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর পক্ষে ট্রাম্প

ফাইল ছবি

ইরানের পরমাণু স্থাপনায় হামলার পক্ষে মতামত ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন “ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে প্রথমেই দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা করা উচিত।”

স্থানীয় সময় শুক্রবার নর্থ ক্যারোলিনায় একটি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রায় এক বছর ধরে গাজা, লেবানন, সিরিয়া ও ইরাকে হাজার হাজার মানুষ হত্যা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরিজিসির কমান্ডারদের হত্যার জবাবে গত মঙ্গলবার ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলায় হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হয়।

ওই হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েল যেকোনও সময় ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের এ হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, “‘তেহরান তেল আবিবে হামলা চালিয়ে বড় ভুল করেছে। তাদেরকে এর মূল্য দিতে হবে।”

বুধবার পশ্চিমা মিত্রদের সঙ্গে কথা বলার পর জো বাইডেন সাংবাদিকদের জানান, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোকে সমর্থন করেন না।

তিনি বলেন, “ইরানের প্রতি ইসরায়েলের যেকোনও প্রতিক্রিয়া ‘সমানুপাতিক’ হওয়া উচিত। শুধু বাইডেনই নন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্য অর্থাৎ জি-৭ গ্রুপের নেতারা এমনটা মনে করেন।”

হোয়াইট হাউজ আরও বলেছে, বাইডেনসহ জি-৭ নেতারা ইরানের বিরুদ্ধে নতুন দফা নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছেন।

বাইডেনের এই বক্তব্য নিয়ে শুক্রবার নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেন, “যখন তাকে (বাইডেন) এই প্রশ্ন করা হলো, তার উত্তর হওয়া উচিত ছিল প্রথমে পারমাণবিক স্থাপনায় হামলা করুন। বাকিটা পরে দেখা যাবে।”

ট্রাম্প আরও বলেন, “আমি মনে করি তিনি (বাইডেন) এটি ভুল করেছেন। তার মানে আপনি এটাকে হামলা করতে চান না? ইরানের পারমাণবিক অস্ত্র আমাদের সবচেয়ে বড় ঝুঁকি।”

সূত্র: ফক্স নিউজ, আল-আরাবিয়া, টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার