Advertisement Placeholder
জাতিসংঘের গবেষণায় উদ্বেগজনক তথ্য

বিশ্বে শিশুর বিরুদ্ধে সহিংসতা চরমে

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বে শিশুর বিরুদ্ধে সহিংসতা চরমে

শিশুদের বিরুদ্ধে সহিংসতা সম্পর্কিত জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি নাজাত মাআল্লা মজিদ বিশ্বে শিশু নির্যাতনের ভয়াবহ তথ্য দিয়েছেন। ১০ অক্টোবর প্রদত্ত নাজাত মাআলা মজিদের তথ্য অনুযায়ী এক বিলিয়নেরও অধিক শিশু অনলাইন এবং অফলাইনে শারীরিক, যৌন এবং মানসিক সহিংসতার শিকার হচ্ছে, যার অন্যতম হলো শিশুশ্রম, বাল্যবিবাহ, নারী শিশুর যৌনাঙ্গচ্ছেদ, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, পাচার, গুন্ডামি-মাস্তানী, সাইবার বুলিং ইত্যাদি পরিস্থিতির শিকার হয়েছে। যা নজীরবিহীন। যুদ্ধ এবং দাঙ্গা-হাঙ্গামা বিরাজ করা দেশসমূহের আরও অগণিত শিশু খাদ্যাভাবে অসহনীয় জীবন-যাপনে বাধ্য হচ্ছে-যা তাদের আয়ু কমিয়ে দিচ্ছে।

সারাবিশ্বের তথ্য-সমন্বয়ের পর প্রকাশিত ঐ গবেষণা-প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে করা মন্তব্যে নাজাত মজিদ আরও উল্লেখ করেন, সহিংসতায় নিপতিত শিশুর অধিকাংশই এখনও উচ্চ ঝুঁকিতে জলবায়ু পরিবর্তনের কারণে। বলা হয়েছে, বিশ্বের প্রতি ৬ জনের একজন শিশুই দিনাতিপাত করছে যুদ্ধ-পরিস্থিতির মধ্যে। এসব কারণে বর্তমান পরিস্থিতিকে ভয়ংকর এক ক্রান্তিকাল হিসেবেও চিহ্নিত করা যায়। বলা যেতে পারে ‘কোন দেশই রোগমুক্ত নয় ; কোন শিশুই রোগ প্রতিরোধক নয়।’

জাতিসংঘের এই গবেষণা-তথ্য অনুযায়ী ৫ বছরের কম বয়সী প্রায় ৪০০ মিলিয়ন তথা ৪০ কোটি শিশু প্রতিনিয়ত মানসিক-আগ্রাসন এবং দৈহিক আক্রমণের শিকার হচ্ছে নিজের বাড়িতেই।

উল্লেখ্য, ১১ অক্টোবর হচ্ছে ‘আন্তর্জাতিক কন্যা শিশু দিবস’র আলোকে ইউনিসেফ এই প্রতিবেদন তৈরী করেছে। সেখানে আরও ভয়ংকর তথ্য রয়েছে যে, ১৮ বছর বয়স হবার আগেই ৩৭ কোটি তরুণী এবং নারী তথা বিশ্বের প্রতি ৮ জন তরুণী এবং নারীর একজনই ধর্ষণ অথবা যৌন হামলার ভিকটিম। অনলাইনে কিংবা চলতি পথে আকারে-ইঙ্গিতে লাঞ্ছিত হয়েছেন এমন তরুণী-নারীর সংখ্যাও ৬৫ কোটির মত।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার