Advertisement Placeholder

ট্রাম্পকে চাপ দিতে কমলার স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রকাশ

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ১৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রাম্পকে চাপ দিতে কমলার স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রকাশ

জমে উঠেছে কমলা হ্যারিস ও ট্রাম্পের নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণা। আসছে ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরই মাঝে কমলা হ্যারিস তার স্বাস্থ্যগত মেডিকেল রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তিনি পুরোপুরি ফিট। খবর বিবিসি

তবে কমলা প্রশ্ন তুলেছেন ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের ফিটনেস নিয়ে। এর মূল কারণ ট্রাম্প তার মেডিকেল রিপোর্ট প্রকাশ করেননি। একই সঙ্গে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অভিযোগ করেছেন যে, তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পুরোপুরি ফিট কিনা তা মার্কিন জনগণের সামনে প্রকাশ করতে চান না।

এদিকে ট্রাম্পের মেডিকেল রিপোর্ট প্রকাশ না করেই সাবেক মার্কিন এই প্রেসিডেন্টের প্রচারণা দল ডাক্তারের বরাত দিয়ে জানিয়েছে, যে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্পের স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে।

ট্রাম্পের প্রচার শিবির জানিয়েছে, তাদের প্রার্থী নির্বাচনী প্রচারণায় খুবই ব্যস্ত এবং ট্রাম্পের মতো কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণা চালানোর মতো শক্তি নেই।

মেডিকেল রিপোর্ট প্রকাশ নিয়ে যে আলোচনার সৃষ্টি হয়েছে তার পেছনে মূলত কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে পুরোপুরি ফিট কিনা তা নিয়ে হোয়াইট হাউস একটি রিপোর্ট প্রকাশ করার পর থেকেই ট্রাম্পের মেডিকেল রিপোর্ট প্রকাশের বিষয়টি সামনে আসে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার