Advertisement Placeholder

একই সময়ে ঢাকা সফর করছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও চীনের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একই সময়ে ঢাকা সফর করছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও চীনের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী মিশেল জে সিসন ও চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই একই সময়ে ঢাকা সফর করবেন। উভয়ের সফর একই সময়ে মিলে গেলেও ঘটনাটি কাকতালীয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন তিন দেশ সফরের অংশ হিসেবে ৬ আগস্ট ঢাকায় আসছেন। তিনি ৭ আগস্ট পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মিশেল জে সিসন ২-১০ আগস্ট বাংলাদেশ, ভারত ও কুয়েত সফর করবেন। সফরকালে তিনি এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুপক্ষীয় অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করবেন। এর মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা, বিশ্ব স্বাস্থ্য, মানবাধিকার ও মানবিক চাহিদা, শান্তিরক্ষা এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা।

এদিকে, ৬ আগস্টই ঢাকা সফরে আসছেন চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই। ৭ আগস্ট সকালে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ওয়াং ই।
তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যখন বিরোধ তুঙ্গে, তখন এই দুই শীর্ষ পর্যায়ের নেতার ঢাকা সফরে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার