Advertisement Placeholder

চীন আমাকে সম্মান করে, কারণ শি জিনপিং জানেন আমি খ্যাপাটে: ট্রাম্প

বিশ্ব ডেস্ক   |   রবিবার, ২০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চীন আমাকে সম্মান করে, কারণ শি জিনপিং জানেন আমি খ্যাপাটে: ট্রাম্প

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে চীন তাকে উত্তেজিত করার সাহস করবে না। কারণ তিনি দাবি করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানেন যে, যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট ‘খ্যাপাটে’। খবর বিবিসি।

ওয়াল স্ট্রিট জার্নালের সাথে কথা বলার সময় ট্রাম্প এমন মন্তব্য করেন। একইসঙ্গে প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীন যদি তাইওয়ানকে অবরোধ করতে চায় তাহলে তিনি বেইজিংয়ের ওপর শুল্ক আরোপ করবেন।

ট্রাম্প বলেন, “আমি বরং বলবো, আমাকে চীনের ওপর তখন ১৫০ থেকে ২০০ শতাংশ ট্যাক্স আরোপ করতে হবে।”

রিপাবলিকান এই প্রার্থী জানান, মার্কিন প্রতিপক্ষরা ট্রাম্প প্রশাসনের অধীনে আমেরিকান স্বার্থের বিরুদ্ধে কাজ করবে না। কারণ তারা এতে একটি শক্তিশালী, এমনকি অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার ভয় পাবে।

ট্রাম্প আরও জানান, তাইওয়ানের অবরোধ ঠেকাতে তাকে সামরিক শক্তি ব্যবহার করতে হবে না। কারণ তিনি বলেন, “প্রেসিডেন্ট শি জিংপিং আমাকে সম্মান করেন এবং তিনি জানেন যে আমি খ্যাপাটে।”

ট্রাম্প দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার ভালো বোঝাপড়া রয়েছে। একইসাথে ট্রাম্প জানান, তিনি ইউক্রেন আক্রমণ না করার জন্য মস্কোকে হুমকি দিয়েছিলেন।

এদিকে ট্রাম্প গত ১৭ অক্টোবর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তিনি দেশটির সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হতে সহায়তা করেছেন। এ মন্তব্য ইঙ্গিত করে যদি ট্রাম্প ৫ নভেম্বর নির্বাচনে জয়লাভ করেন তবে তিনি ইউক্রেনের প্রতি মার্কিন নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে পারেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার