Advertisement Placeholder

খালেদার মুক্তি ও কেয়ারটেকার সরকার দাবিতে ব্রুকলীন বিএনপির বিশাল শো-ডাউন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালেদার মুক্তি ও কেয়ারটেকার সরকার দাবিতে ব্রুকলীন বিএনপির বিশাল শো-ডাউন

আগাম নির্বাচন এবং বেগম জিয়ার মুক্তি দাবিতে ব্রুকলীন বিএনপির র‌্যালিতে বক্তব্য দিচ্ছেন গিয়াস আহমেদ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নির্দলীয়-নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগাম নির্বাচন এবং দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবিতে ১৫ আগস্ট সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বড় ধরনের একটি শো-ডাউন করলো বিএনপি।

ব্রুকলীন বিএনপির এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদ বলেছেন, নানাবিধ কারণে শেখ হাসিনা ও তার সরকার রাষ্ট্র পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীন হয়ে পড়ায় সাধারণ মানুষ নাজুক পরিস্থিতিতে নিপতিত। এমনি সময়ে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতিবাজরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।

গিয়াস উল্লেখ করেন, ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ নিশ্চিত হয়েছেন যে, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তাদের ভোটাধিকার থাকবে না। তাই আমরা আন্তর্জাতিক পর্যায়েও লবিং চালাচ্ছি আগাম নির্বাচনের জন্যে। এবং শেখ হাসিনার পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়ায় পর্যন্ত বিএনপি বহির্বিশ্বে আন্দোলন অব্যাহত রাখবে।

হোস্ট সংগঠনের সভাপতি গোলাম মাহমুদের সভাপতিত্বে এবং সালেহ আহমেদ মানিক ও এস এম ফেরদৌসের সঞ্চালনায় বিরাট এ প্রতিবাদ র‌্যালিতে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল।

অতিথি হিসেবে আরো ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, বিএনপি নেতা ফিরোজ আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির নেতা আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, যুক্তরাষ্ট্র জাসাসের আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম রহমান, সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, নিউইয়র্ক স্টেট জাসাসের সভাপতি মো. জাবেদ উদ্দিন এবং সেক্রেটারি নূরে আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওমর ফারুক, যুগ্ম সম্পাদক রাজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন চৌধুরী, নিউইয়র্ক মহানগর জাসাসের সভাপতি হাসান মাহমুদ, সেক্রেটারি মঈনুল হোসেন বাবু, ব্রুকলীন বিএনপির সেক্রেটারি সৈয়দ জহির উদ্দিন আজাদ প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার