Advertisement Placeholder

ইউক্রেনে স্বাধীনতা দিবসে রেল স্টেশনে রকেট হামলা, নিহত ২২

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউক্রেনে স্বাধীনতা দিবসে রেল স্টেশনে রকেট হামলা, নিহত ২২

ইউক্রেনের স্বাধীনতা দিবসে দেশটির চ্যাপলিন শহরে এক রকেট হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। হামলায় দেশটির পূর্বাঞ্চলের চ্যাপলিন শহরে একটি গাড়িতে পাঁচজন দগ্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে ১১ বছরের এক শিশুও রয়েছে।

হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে এই হামলা চালিয়েছে রাশিয়া। তবে ওই হামলার বিষয়ে শেষ খবর পর্যন্ত কোনো মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ।

জেলেনস্কি জানান, ইউক্রেনের পূর্বাঞ্চলের দানিপ্রো ও দোনেৎস্কের মাঝে চ্যাপলিনে হামলার বিষয়টি জানতে পেরেছেন তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কথা বলার প্রস্তুতি নেওয়ার সময়েই এ হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, এভাবেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রস্তুতি নিল রাশিয়া। ট্রেনের চারটি বগিতে আগুন লেগে যায়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার