Advertisement Placeholder

মিস ডিভা ইউনিভার্স ২০২২ হলেন কর্ণাটকের দিভিতা

বিনোদন ডেস্ক:   |   সোমবার, ২৯ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিস ডিভা ইউনিভার্স ২০২২ হলেন কর্ণাটকের দিভিতা

কর্ণাটকের দিভিতা রাই নতুন মিস ডিভা ইউনিভার্স-২০২২ নির্বাচিত হয়েছেন। ২৩ বছর বয়সী এ সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দেন আগের বছরের মিস ইউনিভার্স বিজয়ী আরেক ভারতীয় হারনাজ সিন্ধু। খবর হিন্দুস্তান টাইমস।

২৮ আগস্ট রাতে হারনাজ সিন্ধু মিস ডিভা ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন দিভিতাকে। মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেইজ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, মিস ডিভা ইউনিভার্সের মুকুটে প্রথমে একটা চুমু খেয়ে তারপর তা পরিয়ে দিলেন। এরপর দুই সুন্দরী একসঙ্গে র‌্যাম্পে হাঁটেন।

দিভিতার জন্ম কর্ণাটকে হলেও বাবার চাকরির সুবাদে তিনি ভারতের অনেক শহরেই থেকেছেন। তিনি পেশায় একজন আর্কিটেট আর মডেল।

মিস ডিভা ইউনিভার্স জেতার পর এক প্রতিক্রিয়ায় বলেন, ‘অসাধারণ লাগছে। অবশেষে আমার মাথায় উঠল এ মুকুট। এটা অবিশ্বাস্য। আমার সত্যি বলার মতো ভাষার অভাব পড়ছে। পাগল পাগল লাগছে।’

প্রসঙ্গত, একগুচ্ছ তারকা মিস ডিভা ইউনিভার্স ২০২২-এ অংশ নিয়েছিলেন। ছিলেন ২০০০ সালের মিস ইউনিভার্স লারা দত্ত, ১৯৬৪ এর মিস ইন্ডিয়া মেহের কাস্টেলিনো, মিস ইন্ডিয়া ১৯৮০ সংগীতা বিজলানি, মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০০৪ তনুশ্রী দত্তরা আলো।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার