Advertisement Placeholder

সিএনএন’র চোখে এশিয়ার সেরা ৫০ স্ট্রিট ফুডের তালিকায় বাংলাদেশের ফুসকা!

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিএনএন’র চোখে এশিয়ার সেরা ৫০ স্ট্রিট ফুডের তালিকায় বাংলাদেশের ফুসকা!

বাংলাদেশিদের কাছে জনপ্রিয় এক মুখরোচক স্ট্রিট ফুডের নাম ফুচকা। এই খাবারের নাম শুনলে অনেকের জিভে জল চলে আসে। বাংলাদেশের এই ফুচকা এশিয়ার সেরা স্ট্রিট ফুডের তালিকায় জায়গা করে নিয়েছে। খবর সিএনএন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন কোয়েস্ট’স ওয়ার্ল্ড অব ওয়ান্ডার সিরিজের অংশ হিসেবে এশিয়ার সেরা ৫০টি স্ট্রিট ফুডের তালিকা প্রকাশ করেছে। তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের ফুচকা।

খবরে বলা হয়, হালকা মিষ্টি, একটু টক ও ঝাল স্বাদের ফুচকা বাংলাদেশের সর্বজনীন এক স্ট্রিট ফুড। সাধারণত মচমচে ফাঁপা গোলকে আলু আর ছোলার মিশ্রণ ভরাট করে দেওয়া হয়। পেঁয়াজ, শসা, ধনেপাতা, কাঁচামরিচ এবং চটপটির বিশেষ মসলা এই খাবারে বিশেষ মাত্রা যোগ করে।

পরিবেশনের আগে দোকানি ফুচকার ওপরে সিদ্ধ ডিমের কুচিও ছড়িয়ে দেন। এরপর একটি ছোট কাপে করে তেঁতুলের পানি দেওয়া হয়। একেকটি ফুচকা মুখে পুরে নেওয়ার আগে সেই তেঁতুলের পানি মিশিয়ে সাধারণত খাবারটি উপভোগ করেন বাংলাদেশিরা।

বাংলাদেশের জনপ্রিয় এই খাবার পার্শ্ববর্তী দেশ ভারতে পানিপুরি, গোল গাপ্পা ও গুপচুপ নামেও পরিচিত।

বাংলাদেশের ফুচকা ছাড়াও শ্রীলঙ্কার আচ্ছরু, পাকিস্তানের বান কাবাব ও ফালুদা, হংকংয়ের চিওং ফান, ভারতের জালেবি (জিলাপি), থাইল্যান্ডের খাও সোই, দক্ষিণ কোরিয়ার কিমবাপ, নেপালের মোমো, সিঙ্গাপুরের ঝাল কাঁকড়া, ভুটানের এমা দাতশি এবং ইন্দোনেশিয়ার গাদো গাদো।

 

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার