
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | ১৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে

জেএফকে এয়ারপোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিপুল অভ্যর্থনার পাশাপাশি জাতিসংঘে ভাষণের সময় বাইরে শান্তি সমাবেশের ব্যাপক প্রস্তুতি চলছে নিউইয়র্কে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুরো কমিটি বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গণ-সংযোগ চালাচ্ছে। যুক্তরাষ্ট্র যুবলীগের কার্যক্রমে সমন্বয় সাধন করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল মিয়া। ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে কাজ করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন। যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সমন্বয়ে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান। শ্রমিক লীগের সাথে কাজ করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী।
শিরিন আকতার দিবা রয়েছেন মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের শেখ হাসিনার সকল কার্যক্রমের সাথে উজ্জীবিত রাখতে। এসব কাজের সমন্বয় সাধন করবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অপর নেতাদের সাথে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
৯ সেপ্টেম্বরর রাতে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রস্তুতি র্যালিতে সভাপতি ড. সিদ্দিকুর রহমান ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু, মহিলা সম্পাদিকা শিরিন আকতার দিবা, নির্বাহী সদস্য খোরশেদ খন্দকার, মহিলা আওয়ামী লীগের নার্গিস আকতার, আওয়ামী আইনজীবী পরিষদের নেতা মোর্শেদা জামান, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারিকুল হায়দার চৌধুরী, শ্রমিক লীগের জুয়েল আহমেদ এবং এম এ বিপ্লব, স্বেচ্ছাসেবক লীগের নেতা শাখাওয়াত বিশ্বাস ও যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মোহাম্মদ সেবুল মিয়া, ছাত্রলীগের নেতা জেড এ জয়, জাহাঙ্গির এইচ মিয়া প্রমুখ। একইসাথে বিএনপি-জামাতের ঘোষিত কর্মসূচির ব্যাপারেও আওয়ামী পরিবারের সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর শেখ হাসিনার নিউইয়র্কে আসার কথা। জাতিসংঘের চলতি সাধারণ অধিবেশনে বাংলাদেশের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ সেপ্টেম্বর ভাষণ দেয়ার কথা। এটি হবে তার লাগাতার চতুর্দশতম ভাষণ এবং প্রথম মেয়াদের ৫ বারসহ ১৯তম ভাষণ। গণতান্ত্রিক বিশ্বের নেতাদের ক্ষেত্রে এটি রেকর্ড বলে জাতিসংঘ কর্মকর্তারা উল্লেখ করেছেন। জাতিসংঘ সদর দফতরের কর্মকর্তারা বাংলাদেশ বলতে শেখ হাসিনাকে ভাবতে দ্বিধা করছেন না।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার নাগরিক সম্বর্ধনা হবে ২৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে। কুইন্সে এস্টোরিয়া ম্যানরের সুপরিসর বলরুমে কয়েক হাজার প্রবাসীর সমাগম ঘটবে বলে আয়োজকরা আশা করছেন। গত বছরের মত এবারও প্রধানমন্ত্রী ভার্চুয়ালে ভাষণ দেবেন বলে জানিয়ে দেয়া হয়েছে। এই ভাষণের সমন্বয় করবেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এমপি।



