Advertisement Placeholder

দাদিকে শেষ বিদায়ের ক্ষণে একত্রিত হলেন প্রিন্স উইলিয়াম-হ্যারি

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দাদিকে শেষ বিদায়ের ক্ষণে একত্রিত হলেন প্রিন্স উইলিয়াম-হ্যারি

দাদি রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানাতে একসঙ্গে হয়েছেন উইলিয়াম আর্থার ফিলিপ লুই (প্রিন্স উইলিয়াম) ও হেনরি চার্লস এলবার্ট ডেভিড (প্রিন্স হ্যারি) ভাতৃদ্বয়। সঙ্গে রয়েছেন তাদের স্ত্রী ক্যাথরিন এলিজাবেথ মিডলটন (কেট) ও মেগান মরকেলও। খবর বিবিসি।

খবরে বলা হয়, শনিবার (১০ সেপ্টেম্বর) তারা বার্কশায়ারের উইন্ডসোর ক্যাসেলে আসেন। ব্রিটেনের দশ দিনের জাতীয় শোকের দ্বিতীয় দিন উইলিয়াম-কেট ও হ্যারি-মেগানের দেখা মেলে। এদিন তারা দুর্গে তাদের দাদিকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দুর্গের বাইরে অপেক্ষমাণ হাজারো জনতার সঙ্গে দেখা ও কথা বলেন তারা।

এর আগে রানির মৃত্যুর দিনই উইলিয়াম ও হ্যারি একসঙ্গে হন। তাদের দাদি দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা বিবৃতি প্রকাশ করলে স্কটল্যান্ডের বালমোরালে আসেন উইলিয়াম ও হ্যারি। এদিন তারা তাদের বাবা ও পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গেও দেখা করেন।

১০ সেপ্টেম্বর এলিজাবেথের জ্যেষ্ঠ সন্তান চার্লস ফিলিপ আর্থার জর্জকে রাজা ঘোষণার সময়ও উইন্ডসোর দুর্গের বাইরে জনতার সঙ্গে সময় কাটান প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস উইলিয়াম ও কেট। একই সঙ্গে ছিলেন সাবেক ডিউক ও ডাচেস অব সাসেক্স হ্যারি ও মেগান। তারা জনগণের সঙ্গে কথা বলেন ও দাদির সম্মান ও কৃতিত্বের ব্যাপারে জানেন। দাদির প্রতি জনগণের অদম্য সমর্থনের জন্য তাদের ধন্যবাদও জানান।

উল্লেখ্য, প্রিন্স উইলিয়াম ও কেট তাদের সন্তান প্রিন্স জর্জ, প্রিন্স লুই ও প্রিন্সেস শার্লট গত মাস থেকে উইন্ডসোরে অবস্থান করছেন। হ্যারি ও মেগান ২০২০ সালে যুক্তরাজ্য ত্যাগ করেন। তখন থেকে তারা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার