Advertisement Placeholder
জনমত জরিপের ফলাফল

যুক্তরাষ্ট্র সুপার পাওয়ারের মর্যাদা হারানোর আশংকা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র সুপার পাওয়ারের মর্যাদা হারানোর আশংকা

প্রতি ১০ জন আমেরিকানের তিন জনই মনে করছেন যে আগামি ১০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র বেদখল হয়ে যাবে। ১৪ সেপ্টেম্বর প্রকাশিত এক জরিপ ফলাফলে উঠে এসেছে যে, সামনের দশকের কোন এক সময়ে কোন একটি দেশ দ্বারা যুক্তরাষ্ট্র আক্রান্ত হতে পারে। ‘ইউ গভ’ নামক একটি সংস্থা চালিয়েছে এই জরিপ এবং এতে যুক্তরাষ্ট্রের ভবিষ্যত সম্পর্কে জনগণের হতাশার চিত্র উদঘাটিত হয়।

জরিপে অংশগ্রহণকারিগণের কাছে আগামি ১০ বছরে ১৫টি ভয়ংকর পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। ৩১% উত্তরদাতা বলেছেন যে, একটি বিদেশী দেশ দ্বারা যুক্তরাষ্ট্র আক্রান্ত হবে এবং সেই দেশটি ইউক্রেনে রাশিয়ার মত পরিস্থিতির উদ্ভব করতে পারে যুক্তরাষ্ট্রেও। ১২% বলেছেন এ ধরনের আশংকা প্রবল। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র সামরিক শক্তির ক্ষেত্রে নিজের নেতৃত্ব অব্যাহত রেখেছে।

স্টকহোম পিস রিসার্চ ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী ২০২১ সালে আমেরিকার প্রতিরক্ষা খাতে ব্যয় হয়েছে ৮০১ বিলিয়ন ডলার। এটি চীনের তুলনায় প্রায় তিনগুণ। চীন ব্যয় করেছে ২৯৩ বিলিয়ন ডলার। তবে এশিয়ায় সম্ভাব্য প্রতিপক্ষ হয়ে ওঠার জন্যে চীনের দ্রæত উত্থান ঘটছে। অপরদিকে শীতল যুদ্ধ-পরবর্তি পতন সত্বেও ইউরোপে রাশিয়ার অপতৎপরতায় নিরাপত্তা বিঘিœত হবার পরিস্থিতি অব্যাহত রয়েছে। এহেন পরিস্থিতি ওয়াশিংটনের নীতি-নির্দ্ধারকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরী করেছে। তবে সাধারণ মানুষের মধ্যে তা কিছুৃটা হলেও কমেছে বলে জরিপে অংশগ্রহণকারিরা মন্তব্য করেছেন।

এই জরিপে অংশগ্রহণকারিদের অধিকাংশই বলেছেন যে, যুক্তরাষ্ট্রের পরাশক্তির (সুপারপাওয়ার) মর্যাদা হারানোর আশংকা ক্রমান্বয়ে প্রবল হচ্ছে। বিশেষ করে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর জুড়ে নেতৃত্ব প্রদানের দায়িত্ব আগামী ১০ বছরে অনেকটাই দুর্বল হয়ে পড়তে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের কথায় অন্যেরা কর্ণপাত না-ও করতে পারে বলে ২০% উল্লেখ করেছেন।

জরিপ অনুসারে, আমেরিকার অভ্যন্তরীণ সম্ভাবনার ব্যাপারেও প্রচন্ড হতাশা ব্যক্ত হয়েছে। ৪৭% বলেছেন যে, অর্থনীতিতে ধস নামতে পারে। ২৭% এর ধারণা, অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে ওয়াশিংটন প্রশাসন কোনভাবেই সক্ষম হবে না। ২০% মনে করেছেন যে, মন্দা পরিস্থিতি কাটিয়ে উঠা কঠিন হয়ে পড়তে পারে। জরিপে অংশগ্রহণকারি প্রতি চারজনের মধ্যে একজন বলেছেন যে, রিপাবলিকান এবং ডেমক্র্যাটদের মধ্যেকার বর্তমানের উত্তেজনা যুক্তরাষ্ট্রকে গৃহযুদ্ধে নিপতিত করতে পারে। ৩৭% মনে করছেন যে, গৃহযুদ্ধ বেধে যাবার আশংকা উড়িয়ে দেয়া যাচ্ছে না। ৩১% এর ধারণা যুক্তরাষ্ট্র ক্রমান্বয়ে ‘একটি ফ্যাসিবাদি একনায়কতন্ত্র’ রাষ্ট্রের পথে ধাবিত হচ্ছে। অপরদিকে, ৩১% মনে করছেন যে, যুক্তরাষ্ট্র কম্যুনিস্ট একনায়কতন্ত্রের দিকে এগুচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার